Homeবিনোদনমিমির ‘কুইনস’ থেকে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’OTT-তে এই সপ্তাহে কী কী দেখবেন?

মিমির ‘কুইনস’ থেকে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’OTT-তে এই সপ্তাহে কী কী দেখবেন?

- Advertisement -spot_img

বড় পর্দার পাশাপাশি গত কয়েক বছরে দর্শকদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। বিশেষ করে কোভিড-পরবর্তী সময়ে ডিজিটাল বিনোদনের জনপ্রিয়তা কয়েকগুণ বেড়েছে। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ, রিয়্যালিটি শো এবং থ্রিলার কনটেন্টের প্রতি দর্শকদের আগ্রহও ক্রমশ বৃদ্ধি পেয়েছে। জুনের দ্বিতীয় সপ্তাহেও দর্শকদের জন্য একগুচ্ছ নতুন সিরিজ, সিনেমা ও শো নিয়ে হাজির বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম।

বাংলা ওটিটির ক্ষেত্রে এই সপ্তাহের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ‘হইচই’-এর নতুন সিরিজ ‘কুইনস’। পরিচালক নির্ঝর মিত্রের পরিচালনায় এই সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন মিমি চক্রবর্তী। ‘ডাইনি’র পর আবারও এই পরিচালক-অভিনেত্রী জুটিকে একসঙ্গে দেখতে পাবেন দর্শক। প্রতিশোধ, সংগ্রাম এবং নারীর ক্ষমতায়নের প্রেক্ষাপটে গড়ে উঠেছে সিরিজের কাহিনি। পরিবারের পুরুষ সদস্যদের হত্যার পর মীরা, সাবিত্রী, ঝুমা এবং পলির লড়াই ও প্রতিরোধের গল্পই উঠে আসবে ‘কুইনস’-এ।

এদিকে বাংলা জি ফাইভে ১২ জুন থেকে শুরু হয়েছে বহুচর্চিত সিরিজ ‘তারকাটা’-র স্ট্রিমিং। বিক্রম চট্টোপাধ্যায়ের প্রযোজনায় তৈরি এই সিরিজে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, মায়া চ্যাং-সহ একাধিক তারকা। বিশেষ করে অভিনেতা রাহুলের মৃত্যুর পর প্রিয়াঙ্কা সরকারের এই কাজ ঘিরে দর্শকদের মধ্যে আলাদা আবেগ তৈরি হয়েছে। অন্যদিকে প্ল্যাটফর্ম এইটে আগামী ১৭ জুন মুক্তি পেতে চলেছে বাংলা সিরিজ ‘স্বর্গরথ সরগরম’। সিরিজটিতে অভিনয় করেছেন লোকনাথ দে, সত্যম ভট্টাচার্য, পুষণ দাশগুপ্ত, আরশিয়া-সহ একাধিক পরিচিত মুখ। পরিচালনায় রয়েছেন অরিজিৎ টোটন চক্রবর্তী।

শুধু বাংলা নয়, হিন্দি ওটিটি দর্শকদের জন্যও রয়েছে একাধিক নতুন কনটেন্ট। জি ফাইভে শুরু হচ্ছে শিল্পা শেট্টি সঞ্চালিত গেম শো ‘মা হ্যায় না’। অন্যদিকে প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি থ্রিলার ‘রাখ’, যেখানে অভিনয় করেছেন আলি ফজল, আমির বশির এবং সোনালি বেন্দ্রে। নেটফ্লিক্সেও রয়েছে একাধিক নতুন চমক। ১২ জুন মুক্তি পেয়েছে প্রিয়দর্শন পরিচালিত এবং অক্ষয় কুমার অভিনীত বহুল আলোচিত ছবি ‘ভূত বাংলা’। একইসঙ্গে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে ‘পলিগ্যামিস্ট’, ‘সুইট ম্যাগনোলিয়াস’, ‘মেটারনাল ইন্সটিংক্ট’ এবং ‘মাইকেল’-এর মতো নতুন কনটেন্ট।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেও বিনোদনপ্রেমীদের জন্য এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে রয়েছে নানা স্বাদের কনটেন্ট। থ্রিলার, ড্রামা, গেম শো থেকে শুরু করে রহস্য ও অ্যাকশন— সব ধরনের দর্শকের জন্যই রয়েছে বিশেষ আয়োজন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,556
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img