Reliance Jio তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেইড রিচার্জ প্ল্যান (Prepaid Recharge Plans)নিয়ে আসে। যাঁদের নিয়মিত প্ল্যানে দেওয়া ডেটা দ্রুত শেষ হয়ে যায়, তাঁদের জন্য সংস্থার কাছে রয়েছে কম দামের একটি ডেটা বুস্টার প্ল্যান (Jio)। ৭০ টাকারও কম দামে এই প্ল্যানে মিলবে অতিরিক্ত ডেটা এবং ৭ দিনের ভ্যালিডিটি।
আরও পড়ুন – Weight Loss : ওজন কমানোর ওষুধে, ডায়েটই আসল চাবিকাঠি!

Jio-র ৬৯ টাকার এই প্ল্যানটি একটি ডেটা ভাউচার। এর দাম ৬৯ টাকা এবং ভ্যালিডিটি ৭ দিন। এই প্ল্যানে মোট ৬ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়। তবে এটি কোনও স্ট্যান্ডঅ্যালোন রিচার্জ নয়। অর্থাৎ, সুবিধা পেতে হলে গ্রাহকের মোবাইলে আগে থেকেই একটি সক্রিয় (Active) প্রিপেইড প্ল্যান থাকতে হবে। এই রিচার্জে শুধুমাত্র অতিরিক্ত ডেটা দেওয়া হয়, ভয়েস কল, এসএমএস বা আলাদা সার্ভিস ভ্যালিডিটি থাকে না।
Jio-র ডেটা বুস্টার (Jio) বিভাগে আরও একাধিক প্ল্যান রয়েছে। সেগুলিতে ডেটার পরিমাণ ও ভ্যালিডিটি ভিন্ন। কিছু প্ল্যানে আবার অতিরিক্ত ওটিটি সুবিধাও দেওয়া হয়।
আরও পড়ুন – Vi OTT: ২০০ টাকায় ২০টি ওটিটি প্ল্যাটফর্ম
৬৯ টাকার প্ল্যানের পরবর্তী বিকল্প হল ৭৯ টাকার প্ল্যান। এতে ৩০ দিনের ভ্যালিডিটি, মোট ৩ জিবি ডেটা এবং ৩০ দিনের জন্য JioHotstar Mobile-এর সাবস্ক্রিপশন দেওয়া হয়। ফলে যাঁরা কম ডেটার পাশাপাশি ওটিটি সুবিধাও চান, তাঁদের জন্য এই প্ল্যানটি একটি ভালো বিকল্প হতে পারে।



