HomeসফরSunburn Festival : গোয়ার মজা এবার মন্দারমনিতে!

Sunburn Festival : গোয়ার মজা এবার মন্দারমনিতে!

- Advertisement -spot_img

সামনেই স্বাধীনতা দিবসের লম্বা ছুটি। আর এই ‘লং উইকএন্ড’-এ যদি গোয়ার (Sunburn Festival) মতো উদ্দাম বিচ পার্টির আমেজ খোদ বাংলার বুকেই পাওয়া যায়, তবে কেমন হয়? যাঁরা ভাবছেন ছুটি কাটানোর জন্য কোথায় যাবেন, তাঁদের জন্য রইল এক দারুণ সুখবর। বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (EDM) উৎসব ‘সানবার্ন’ এবার প্রথমবারের মতো পা রাখতে চলেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্রসৈকত মন্দারমণিতে।

আগামী ১৬ অগস্ট মন্দারমণির (Mandarmani)‘কে সি ভিউ রিসর্ট’-এ (K Sea View Resort) বসতে চলেছে ‘সানবার্ন রিলোড সানডাউনার’ (Sunburn Reload Sundowner)-এর চোখধাঁধানো আসর। বঙ্গোপসাগরের ঢেউয়ের গর্জন, পড়ন্ত বিকেলের মায়াবী সূর্যাস্ত, অত্যাধুনিক সাউন্ড সিস্টেমের গমগমে আওয়াজ এবং চোখধাঁধানো আলোর খেলা—সব মিলিয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন পর্যটকরা। সম্প্রতি বলিউড অভিনেত্রী সানি লিওন মন্দারমণিতে ফটোশুট করার পর থেকেই এই সৈকত নতুন করে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। আর এবার সেখানে সানবার্নের মতো আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন যেন পর্যটকদের কাছে ‘সোনায় সোহাগা’।

আরও পড়ুন: ট্রেলারে বাজিমাত যশের! ভিএফএক্স-এর চমকের মাঝেও কেন বিভক্ত নেটপাড়া?

টানা ১০ ঘণ্টার মিউজিক্যাল কার্নিভাল

দুপুর ১২টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেগা ইভেন্ট। মূল মঞ্চ কাঁপাতে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় ডিজে এবং ইডিএম শিল্পীরা। লাইন-আপে রয়েছেন ডিজে সারটেক, হুদিনি, অ্যান্টিম, কুণাল জি এবং ডিজে রুদ্র। এছাড়াও বিচসাইড স্টেজে পারফর্ম করবেন ডিএনএ, দিবেশ, স্টিভ, কিছ, রিটজি এবং ট্যাট্রিক্স-এর মতো প্রতিভাবান শিল্পীরা। ইলেকট্রনিক ড্যান্স মিউজিক, হাউস এবং ট্রান্সের জাদুতে সমুদ্রের ধারের শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হবে এক প্রাণবন্ত ডান্স ফ্লোরে।

টিকিট ও খরচাপাতি

২০০৭ সালে গোয়ার ভ্যাগাটর বিচে শুরু হওয়া এই ‘সানবার্ন’ (Sunburn Festival) উৎসব আজ বিশ্বজুড়ে জনপ্রিয়। সেই একই আমেজ পেতে এবার মন্দারমণিতে ভিড় জমাতে পারেন আপনিও। টিকিটের দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যেই:

  • সাধারণ প্রবেশমূল্য (General Entry): ১,৪৯৯ টাকা
  • প্রিমিয়াম টিকিট (Premium Category): ৩,৯৯৯ টাকা

টিকিট ইতিমধ্যেই অনলাইনে বিক্রি শুরু হয়ে গিয়েছে। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, টিকিটের সংখ্যা বেশ সীমিত। তাই শেষ মুহূর্তের হতাশা এড়াতে আগেভাগে বুকিং করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন: বাঘের মৃত্যুতে লাগাম টানতে মরিয়া কেন্দ্র

সাধারণত নির্জন ও শান্ত উইকএন্ড ডেস্টিনেশন হিসেবেই পরিচিত মন্দারমণি। কিন্তু এই প্রথম সেখানে এমন একটি আন্তর্জাতিক মানের মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন বাংলার পর্যটন শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ইভেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই হোটেল ও রিসর্টগুলোতে বুকিংয়ের চাহিদা তুঙ্গে। স্থানীয় ব্যবসা এবং পরিবহণ ব্যবস্থাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

তাই আর দেরি কেন? বন্ধুদের সঙ্গে চটজলদি প্ল্যানটা সেরে ফেলুন। এই লম্বা ছুটিতে ব্যাগ প্যাক করে পাড়ি দিন মন্দারমণিতে। সমুদ্রের নোনা হাওয়া, উইকএন্ডের রিল্যাক্সেশন আর সানবার্নের (Sunburn Festival) উন্মাদনা—এমন নিখুঁত কম্বিনেশন জীবনে অন্তত একবার উপভোগ না করলেই নয়!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,556
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img