HomeবিনোদনRamayana : ট্রেলারে বাজিমাত যশের! ভিএফএক্স-এর চমকের মাঝেও কেন বিভক্ত নেটপাড়া?

Ramayana : ট্রেলারে বাজিমাত যশের! ভিএফএক্স-এর চমকের মাঝেও কেন বিভক্ত নেটপাড়া?

- Advertisement -spot_img

গত ৩০ জুলাই ব্রাহ্মমুহূর্তে মুক্তি পেয়েছে নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত মেগা-বাজেট ছবি ‘রামায়ণ’ (Ramayana) ট্রেলারে বাজিমাত যশের! ভিএফএক্স-এর চমকের মাঝেও কেন বিভক্ত নেটপাড়া? মুক্তির পর গত ৪৮ ঘণ্টায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ৪ মিনিট ৯ সেকেন্ডের গ্র্যান্ড রিলিজ।

আরও পড়ুন – Cervical Cancer: Cervical Cancer রুখতে আশার আলো দেখছে ভারত!

রণবীর কাপুর, যশ এবং সাই পল্লবীর মতো হেভিওয়েট তারকাদের নিয়ে তৈরি এই ৪০০০ কোটি টাকার (Ramayana) মহাকাব্যিক সিনেমা কি সত্যিই দর্শকদের আকাশছোঁয়া প্রত্যাশা পূরণ করতে পারল? ট্রেলারের সবচেয়ে বড় চমক বা শক্তিশালী দিক হিসেবে উঠে এসেছেন ‘লঙ্কেশ’ বা ‘রাবণ’ রূপী যশ। তাঁর অতিকায় উপস্থিতি, চোখের অভিব্যক্তি এবং পর্দায় আধিপত্য বিস্তার করার ক্ষমতা দর্শকদের রীতিমতো মুগ্ধ করেছে। কুবের ও ইন্দ্রদেবের সঙ্গে রাবণের লড়াই এবং তাঁর অমরত্ব লাভের পেছনের গল্পটি যেভাবে তুলে ধরা হয়েছে, তা রাবণ চরিত্রটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। পাশাপাশি, ‘শূর্পণখা’ চরিত্রে রাকুল প্রীত সিংয়ের নতুন দৃষ্টিকোণ এবং লুকে মুগ্ধ দর্শকরা।

ট্রেলারে ভিএফএক্সের (VFX) উন্নতিও চোখে পড়ার মতো। এপ্রিল মাসে রিলিজ হওয়া টিজারের (Ramayana) তুলনায় এখানে কালার গ্রেডিং এবং সিজিআই (CGI)-তে অনেক বেশি নিখুঁত কাজ হয়েছে। বিশেষ করে ঐরাবত এবং জটায়ুর দৃশ্যগুলোকে নেটিজেনরা অনায়াসেই ‘হলিউড স্তরের’ বলে প্রশংসা করেছেন। এর সঙ্গে এআর রহমান এবং হ্যান্স জিমারের যুগলবন্দিতে তৈরি ‘রাম থিম’ ও সীতার আগমনী মিউজিক পুরো পরিবেশকে এক ঐশ্বরিক মাত্রায় নিয়ে গেছে। তবে এত বিশাল বাজেটের সিনেমা (Ramayana) হওয়া সত্ত্বেও অনেক দর্শক প্রশ্ন তুলেছেন, “৪০০০ কোটি টাকা কি পুরোটাই গ্রিন স্ক্রিনে খরচ হলো?” অত্যাধুনিক ভিএফএক্সের ভিড়ে আসল লোকেশনের প্রাকৃতিক সৌন্দর্যের অভাব স্পষ্ট। অন্যদিকে, চরিত্রদের সাজপোশাক ও গয়না নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, সেই পৌরাণিক যুগের তুলনায় মহিলাদের পোশাক (বিশেষ করে ব্লাউজের ডিজাইন) বড্ড বেশি আধুনিক। এছাড়াও, যশের রাবণ অবতার প্রশংসিত হলেও, তাঁর হিন্দি ডাবিংয়ের কণ্ঠস্বর নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। সবচেয়ে বড় আক্ষেপ, ট্রেলারে সানি দেওল অভিনীত ‘হনুমান’-এর অনুপস্থিতি ভক্তদের মারাত্মক হতাশ করেছে।

আরও পড়ুন – Celebrity Marriage : বয়স শুধু সংখ্যা! ৬০ পেরিয়েও বিয়ের পিঁড়িতে বসেছেন বহু তারকা!

অন্যদিকে সবচেয়ে বড় বিতর্ক চলছে শ্রীরামচন্দ্র চরিত্রে রণবীর কাপুরকে নিয়ে। ট্রেলারে (Ramayana) রামচন্দ্র রূপে তাঁর এন্ট্রি দেখে অনেকেই উচ্ছ্বাসে ফেটে পড়লেও সোশ্যাল মিডিয়ায় মতভেদ রয়েছে। একাংশের মতে, তিনি রামের চরিত্রে অসাধারণ প্রশান্তি ও স্নিগ্ধতা নিয়ে এসেছেন। কিন্তু অন্য পক্ষের দাবি, রণবীরের মধ্যে রামের সেই চিরাচরিত ঐশ্বরিক আভা বা ‘এসেন্স’ অনেকটাই অনুপস্থিত। অপরদিকে, সীতা রূপে সাই পল্লবীকে ঘিরেও রয়েছে দু’রকম মত। তাঁর স্নিগ্ধতা ও সারল্য অনেকের মন ছুঁলেও, তাঁর হিন্দি উচ্চারণ এবং সীতার চিরাচরিত রূপের সঙ্গে তাঁর মানানসই হওয়া নিয়ে সন্দিহান অনেকেই। যদিও ট্রেলারের এক ঝলকে তাঁর যোদ্ধা-রাজকন্যার রূপটি দর্শকদের উত্তেজনার পারদ চড়িয়েছে।

আরও পড়ুন – Jio : ৭০ টাকায় দুর্দান্ত প্ল্যান

২০২৬ সালের দীপাবলিতে মুক্তির অপেক্ষায় থাকা ‘রামায়ণ: পার্ট ১’ (Ramayana) নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। কিছু ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি থাকলেও, ‘রামায়ণ’-এর এই ট্রেলার এক দুর্দান্ত ভিজ্যুয়াল স্পেকট্যাকলের প্রতিশ্রুতি দিচ্ছে। সিনেমা হলে যখন এই ট্রেলার প্রথম প্রকাশ হয়, তখন দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে এই মহাকাব্য যে বক্স অফিসে এক নতুন ইতিহাস লিখতে চলেছে, তা বলাই বাহুল্য!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,556
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img