HomeবিনোদনRavi Dubey: বাস্তবের রূপকথা! রবির অনবদ্য বলিউড যাত্রা ও সরগুনের নিঃস্বার্থ প্রেম

Ravi Dubey: বাস্তবের রূপকথা! রবির অনবদ্য বলিউড যাত্রা ও সরগুনের নিঃস্বার্থ প্রেম

- Advertisement -spot_img

টেলিভিশন দুনিয়ার অন্যতম প্রিয় এবং চর্চিত জুটি হলেন রবি দুবে (Ravi Dubey) এবং সরগুন মেহতা । তাঁদের প্রেম যেন এক নিখুঁত রূপকথার গল্প। অন-স্ক্রিন রসায়ন থেকে শুরু করে বাস্তব জীবনের অটুট বন্ধন— রবি (Ravi Dubey) ও সরগুনের সম্পর্ক অনুরাগীদের কাছে এক বড় অনুপ্রেরণা। শুধুমাত্র সফল দাম্পত্যই নয়, কর্মজীবনেও তাঁরা একে অপরের সবচেয়ে বড় শক্তি। আর এবার টেলিভিশন থেকে সোজা বলিউডের অন্যতম বড় প্রজেক্ট ‘রামায়ণ’-এ লক্ষণের মতো গুরুত্বপুর্ণ চরিত্রে অভিনয় করছেন রবি। রবি (Ravi Dubey) ও সরগুনের মতে এটা শুধু একটু ছবিতে অভিনয়ের সুযোগ নয় এটি তাঁদের জীবনের এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায় নিয়ে এসেছে।

যেভাবে শুরু হয়েছিল জাদুকরী প্রেম

২০০৯ সালে ‘১২/২৪ করোল বাগ’ ধারাবাহিকের সেটে তাঁদের প্রথম দেখা। মজার বিষয় হল, রবির (Ravi Dubey) চরিত্রের লুক টেস্টের ছবি দেখে সরগুনের প্রথম প্রতিক্রিয়া ছিল বিরক্তির। কিন্তু মেকআপ ভ্যানে রবিকে প্রথমবার সামনাসামনি দেখেই মুগ্ধ হয়ে যান তিনি। মনে মনে বলে ওঠেন, “ছেলেটা তো বেশ কিউট!” সেখান থেকেই বন্ধুত্বের শুরু। কোনো আনুষ্ঠানিক প্রস্তাব ছাড়াই খুব স্বাভাবিকভাবে একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা।

সরগুনের মতে, রবি মোটেও রোমান্টিক নন। প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে রবি (Ravi Dubey) তাঁকে একটি বিশাল আকারের গ্রিটিং কার্ড দিয়েছিলেন, কিন্তু ভেতরে একটি শব্দও লেখা ছিল না! সরগুন তখন মজা করে বলেছিলেন, পরের প্রেমিকের জন্য এই কার্ডটা জমিয়ে রাখবেন কিনা। এমনকি প্রেমিকা সরগুনকে উপহার হিসেবে রবি (Ravi Dubey) দিয়েছিলেন ওয়াশিং মেশিন ও টিভি! তবে সব অভিযোগ ভুল প্রমাণ করে ২০১২ সালে ‘নাচ বলিয়ে ৫’ (-এর মঞ্চে হাঁটু গেড়ে বসে হীরের আংটি দিয়ে সরগুনকে বিয়ের প্রস্তাব দেন রবি। ২০১৩ সালের ৭ ডিসেম্বর ধুমধাম করে চারহাত এক হয় তাঁদের।

আরও পড়ুন:  ১২ জ্যোতির্লিঙ্গ, দেশজুড়ে মহাদেবের মহিমা

অটুট সম্পর্কের চাবিকাঠি ও স্বপ্নের প্রোডাকশন

রবি (Ravi Dubey) বেশ শান্ত স্বভাবের, অন্যদিকে সরগুন দারুণ প্রাণোচ্ছল ও চটপটে। তাঁদের মতে, একটি সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হল ‘পারস্পরিক সম্মান’। বিনোদন জগতে কোনো পূর্ব পরিচিতি ছাড়াই দুজনে শূন্য থেকে শুরু করেছিলেন। শুধু অভিনয়ে নয়, ২০১৬ সালে তারা দুজনে মিলে ‘ড্রিমিয়াতা মিউজিক’ নামে নিজস্ব প্রোডাকশন হাউস খুলে ‘উডারিয়াঁ’-এর মতো সুপারহিট শো তৈরি করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের মধ্যেও মতবিরোধ হয়। তবে তাঁরা ঝগড়া না করে একে অপরকে কিছুটা সময় দেন এবং ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করেন। রবি (Ravi Dubey) বিশ্বাস করেন, সরগুন তাঁর জীবনে সৌভাগ্য ও অপার ইতিবাচক শক্তি নিয়ে এসেছেন।

‘রামায়ণ’-এ লক্ষ্মণ চরিত্রে রবি এবং সরগুনের উচ্ছ্বাস

টেলিভিশনের গণ্ডি পেরিয়ে নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ (Ramayana) ছবিতে ‘লক্ষ্মণ’-এর মতো একটি অত্যন্ত শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন রবি। এই পদক্ষেপে দারুণ আবেগপ্রবণ ও গর্বিত স্ত্রী সরগুন। তিনি মনে করেন, এটি শুধুমাত্র একটি ছবিতে অভিনয় করার সুযোগ নয়, বরং এটি রবির (Ravi Dubey) জন্য এক ‘ঐশ্বরিক ডাক’। সরগুন জানান, তিনি সবসময় চাইতেন রবি এমন একটি গভীর ও আধ্যাত্মিক চরিত্রে অভিনয় করুক, যাতে গোটা বিশ্ব রবির আসল প্রতিভা দেখতে পারে।

রবি (Ravi Dubey) নিজেও এই সুযোগ পেয়ে ভীষণ আপ্লুত। তিনি জানিয়েছেন, “লক্ষণ চরিত্রটি আমার ভেতরে এক অদ্ভুত আধ্যাত্মিক রূপান্তর ঘটিয়েছে। এই চরিত্রের প্রতি সুবিচার করতে আমি আমার দৈনন্দিন জীবনের রুটিন সম্পূর্ণ পাল্টে ফেলেছি।” রাম চরিত্রে অভিনয় করা রণবীর কাপুরের (Ranbir Kapoor) একাগ্রতার দারুণ প্রশংসা করেছেন রবি। তাঁর কথায়, এই সিনেমার শুটিং তাঁদের কাছে নিছক কোনও কাজ নয়, বরং একটি পবিত্র ‘যজ্ঞ’-এর মতো; যার জন্য গোটা টিম নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছে।

আরও পড়ুন: মাস্ট-ওয়াচ স্পাইডার-ম্যান! কেমন হলো পিটার-পার্কারের এই নতুন অধ্যায়?

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন রবি (Ravi Dubey) ও সরগুন। ছোট পর্দার সেই ‘কিউট বয়’ আজ বলিউডের ‘লক্ষণ’—আর এই দীর্ঘ যাত্রায় তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে পাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর বাস্তবের লেডি-লাভ, সরগুন মেহতা। তাঁদের এই অবিচ্ছেদ্য প্রেম প্রমাণ করে যে, সম্মান আর ভালোবাসা থাকলে জীবনের যে কোনও বড় স্বপ্নই সত্যি করা সম্ভব!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,556
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img