Homeআন্তর্জাতিকIndia Day : চিকিৎসা থেকে প্রযুক্তি—ভারতীয়দের অবদানে সম্মান, ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’...

India Day : চিকিৎসা থেকে প্রযুক্তি—ভারতীয়দের অবদানে সম্মান, ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের

- Advertisement -spot_img

ভারতীয় বংশোদ্ভূতদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ আগস্টকে (Independence Day)

‘ইন্ডিয়া ডে’ (India Day) ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস (Massachusetts) অঙ্গরাজ্য। চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, ব্যবসা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের Independence Day (India)

আগে এই ঘোষণা বিশেষ তাৎপর্য বহন করছে।


ম্যাসাচুসেটসের (Massachusetts) গভর্নর মৌরা হিলি (Maura Healey) এক ঘোষণায় বলেন, দীর্ঘদিন ধরেই ভারতীয় বংশোদ্ভূতরা রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। চিকিৎসা, বিজ্ঞান, শিক্ষা, প্রযুক্তি ও ব্যবসায় তাঁদের সাফল্য ম্যাসাচুসেটসের (Massachusetts) অগ্রগতিকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি ভারতীয়দের উদ্ভাবনী চিন্তাভাবনা, কর্মনিষ্ঠা এবং উদ্যোগী মনোভাব রাজ্যের উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন – Howrah Station: কালজয়ী ‘বড় ঘড়ি’! ১০০ বছরের অবিচল যাত্রার এক আবেগঘন গল্প


গভর্নর আরও বলেন, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং মূল্যবোধ ম্যাসাচুসেটসকে (Massachusetts) আরও সমৃদ্ধ ও বহুসাংস্কৃতিক করে তুলেছে। বিভিন্ন ভাষা, ধর্ম, রীতিনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যেও ভারতীয় সমাজ যেভাবে ঐক্যের বার্তা বহন করে, তা আমেরিকার মতো বহুজাতিক সমাজের কাছেও অনুপ্রেরণার।


এদিকে, ম্যাসাচুসেটসের (Massachusetts) পাশাপাশি বস্টন শহরেও ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ (India Day) হিসেবে পালনের ঘোষণা করা হয়েছে। ভারতের স্বাধীনতা দিবস Independence Day (India)

উপলক্ষে এই উদ্যোগকে ভারতীয় বংশোদ্ভূতদের প্রতি সম্মান এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুন – Heart Care : হার্টের যত্নে শুধু ওষুধ নয়, প্লেটে রাখুন এই ১০ ফল!


পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় সাড়ে ৩ কোটি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। তাঁদের মধ্যে ৫০ লক্ষেরও বেশি মানুষের বাস আমেরিকায়। শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, প্রযুক্তি, ব্যবসা ও জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান মার্কিন সমাজে বিশেষভাবে স্বীকৃত।


ম্যাসাচুসেটস (Massachusetts) সরকারের এই ঘোষণা শুধু ভারতের স্বাধীনতা দিবসের Independence Day (India)

গুরুত্বকেই তুলে ধরেনি, বরং আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের অবদান ও সাফল্যের প্রতিও সম্মান জানিয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,556
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img