HomeসফরStunning Shimla : সিমলার বুকে লুকিয়ে কোন চমক?

Stunning Shimla : সিমলার বুকে লুকিয়ে কোন চমক?

- Advertisement -spot_img

বরফে ঢাকা পাহাড়, কুয়াশায় মোড়া রাস্তা আর ব্রিটিশ আমলের স্থাপত্য— সিমলা (Shimla) দেখলেই মনে হয় যেন কোনও রূপকথার শহরে এসে পড়েছি। কিন্তু এই পাহাড়ি শহরের বুকেই নাকি লুকিয়ে আছে আরও এক প্রাচীন আকর্ষণ, যা ট্র্যাভেলহোলিকদের সেখানে টেনে আনে বছরের পর বছর। কি সেটা ? সেটা হল সিমলার বিখ্যাত কালী বাড়ি মন্দির। কেন এই মন্দির এত জনপ্রিয়? কী ইতিহাস জড়িয়ে রয়েছে এই শক্তিধামের সঙ্গে? জানলে অবাক হবেন।


হিমাচল প্রদেশের রাজধানী সিমলা ভারতের অত্যন্ত জনপ্রিয় পাহাড়ি হলিডে ডেস্টিনেশন। মে – জুন মাসের প্যাচপ্যাচে গরমে এক্কেবারে পারফেক্ট ডেস্টিনেশন সিমলা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২০০ মিটার উচ্চতায় অবস্থিত এই শহর একসময় নাকি ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল। সিমলা তো শুধু আর একটা পাহাড়ি শহর নয়, ভারতের ইতিহাসের সঙ্গেও গভীরভাবে যুক্ত। ব্রিটিশ শাসনকালে তৈরি হওয়া ভবন, গির্জা ও রাস্তা আজও শহরের ঐতিহ্য বহন করে। The Ridge Shimla, Christ Church Shimla এবং ভাইসরেগাল লজের মতো স্থাপত্য সিমলার ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে।


কিন্তু সিমলার পরিচয় তো শুধু পাহাড় আর সৌন্দর্যে সীমাবদ্ধ নয়। এই শহরের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল সিমলা কালী বাড়ি Kali Bari Temple Shimla। শহরের প্রাণকেন্দ্রের মধ্যেই অবস্থিত এই মন্দির দেবী কালীর আরাধনার জন্য বিখ্যাত। স্থানীয় মানুষ থেকে শুরু করে দূরদূরান্তের ট্র্যাভেলহোলিক—প্রতিদিন বহু মানুষ এখানে পুজো দিতে আসেন।

আরও পড়ুন – বড়দিনে মহাসংগ্রাম! ‘অ্যাভেঞ্জার্স’-কে টেক্কা দিতে প্রস্তুত বলিউডের ‘কিং’-খান


সিমলা কালী বাড়ি মন্দিরের ইতিহাস

সিমলার কালী বাড়ি মন্দির দেবী কালীকে উৎসর্গ করা একটি প্রাচীন মন্দির। প্রচলিত ইতিহাস অনুযায়ী, এই মন্দিরের সঙ্গে বাঙালি সম্প্রদায়ের গভীর সম্পর্ক রয়েছে। ১৮৪৫ সালে সিমলায় বসবাসকারী বাঙালিদের উদ্যোগে প্রথম এই মন্দির প্রতিষ্ঠিত হয়। পরে ভক্তদের সংখ্যা বাড়তে থাকায় বর্তমান স্থানে বৃহত্তর মন্দির নির্মাণ করা হয়।

Shimla Kali Bari

বর্তমান মন্দিরটি সিমলার মল রোডের কাছে অবস্থিত। মূলত এখানে দেবী শ্যামলা দেবীর পূজা করা হয়। অনেকের মতে, “শ্যামলা” নাম থেকেই “সিমলা“(Shimla) নামের উৎপত্তির সঙ্গে একটি যোগসূত্র রয়েছে। তবে সিমলা নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত প্রচলিত, তাই এটিকে নিশ্চিত ঐতিহাসিক তথ্য হিসেবে ধরা হয় না।


কেন বিখ্যাত সিমলা কালী বাড়ি?

প্রথমত, এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়; এটি সিমলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন। ব্রিটিশ আমলে বহু সরকারি কর্মচারী, বিচারপতি ও শিক্ষিত বাঙালি পরিবার সিমলায় থাকতেন। তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের কেন্দ্র হয়ে ওঠে এই মন্দির। আজও সেই ঐতিহ্য অটুট রয়েছে।

দ্বিতীয়ত, মন্দিরটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সিমলার বিখ্যাত মল রোডের খুব কাছেই অবস্থিত। আজও দুর্গাপুজো, কালীপুজো ও অন্যান্য উৎসবে এখানে বিশেষ আয়োজন করা হয়।

মন্দিরে প্রবেশ করলেই শান্ত পরিবেশ, ভক্তির আবহ এক অন্যরকম অনুভূতি তৈরি করে। সিমলা (Shimla) ঘোরার সময় অনেকের কাছেই এই মন্দিরও কিন্তু মাস্ট ভিসিট অপশন অবশ্যই । বিশেষ করে নবরাত্রি, দীপাবলি এবং কালীপুজোর সময় মন্দিরে ভক্তদের ভিড় বেড়ে যায়। মন্দির থেকে সিমলা শহরের সৌন্দর্যও উপভোগ করা যায়, যা এই স্থানকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে।

আরও পড়ুন –  ইলিশের নামে জালিয়াতি! বাজারে নকল মাছ চেনার সহজ উপায়

পাহাড়ের সৌন্দর্য, ব্রিটিশ ঐতিহ্য আর দেবী কালীর আরাধনা—এই তিনের মিলনেই সিমলা(Shimla) হয়ে উঠেছে এক অনন্য গন্তব্য। আর সেই ঐতিহ্যের অন্যতম প্রতীক হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে সিমলা কালী বাড়ি মন্দির, যেখানে ইতিহাস ও বিশ্বাস মিলেমিশে তৈরি করেছে এক আলাদা আকর্ষণ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,614
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img