Homeসুস্থ থাকুনFast Heartbeat : সিঁড়ি দিয়ে ওঠানামা করলেই বুক ধড়ফড়? সাবধান হবেন কখন?

Fast Heartbeat : সিঁড়ি দিয়ে ওঠানামা করলেই বুক ধড়ফড়? সাবধান হবেন কখন?

- Advertisement -spot_img

সিঁড়ির কয়েক ধাপ উঠলেই হঠাৎ বুক ধড়ফড় (Fast Heartbeat) বেশি জোরে হচ্ছে। বুকের ভিতর ধুকপুক শব্দটা যেন বেশ জোরে শোনা যাচ্ছে। সঙ্গে একটু হাঁপ ধরেছে। দু’মিনিট বসলেই আবার সব ঠিক। এমন ঘটনা অনেকেরই হয়। তাই বলে কি এড়িয়ে যাওয়া উচিত ? নাকি এই ঘটনাটাই শরীরের কোনও গুরুত্বপূর্ণ বার্তা?

Fast Heartbeat

প্রথমেই একটা কথা পরিষ্কার—সিঁড়ি ওঠার সময় হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়া (Fast Heartbeat) সবসময় অসুস্থতার লক্ষণ নয়। সিঁড়ি দিয়ে ওঠা নামা শারীরিক পরিশ্রমের কাজ। তখন পেশিতে বেশি অক্সিজেন পৌঁছে দিতে হৃদ্‌যন্ত্র স্বাভাবিকভাবেই দ্রুত রক্ত পাম্প করে। ফলে কিছু সময়ের জন্য বুক ধড়ফড় বা হার্টবিট জোরে অনুভূত হতে পারে।

আরও পড়ুন – চিমনির জেদি ময়লা দূর হবে নিমেষেই! রইল হেঁশেল পরিষ্কারের এই ৫ সহজ উপায়

কিন্তু সমস্যা অন্য জায়গায়। কতটা পরিশ্রমে হচ্ছে, কতবার হচ্ছে এবং সঙ্গে আর কী উপসর্গ রয়েছে—সেটাই আসল।

কারা বেশি সমস্যায় পড়তে পারেন?

যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন না, তাঁদের হঠাৎ সিঁড়ি ওঠা বা বেশি পরিশ্রমে হার্টবিট দ্রুত হওয়া বেশি চোখে পড়তে পারে। আবার উদ্বেগ, মানসিক চাপ, জ্বর, জলশূন্যতা বা অতিরিক্ত পরিশ্রমেও হৃদ্‌স্পন্দন বেড়ে যেতে পারে(Fast Heartbeat)। কখনও স্ট্রেস, ঘুমের অভাব, অতিরিক্ত ক্যাফেইন, কিছু ওষুধ বা জোরালো ব্যায়াম থেকেও পালপিটেশন হতে পারে।

তবে কিছু শারীরিক সমস্যার কারণেও বারবার বুক ধড়ফড় হতে পারে। যেমন আয়রনের ঘাটতিজনিত রক্তাল্পতা, থাইরয়েড অতিরিক্ত সক্রিয় হওয়া এবং হৃদ্‌স্পন্দনের ছন্দের সমস্যা বা অ্যারিথমিয়া। কিছু ক্ষেত্রে হৃদ্‌যন্ত্রের অন্য সমস্যার সঙ্গেও পালপিটেশনের সম্পর্ক থাকতে পারে।

রক্তাল্পতা থাকলে শরীরে অক্সিজেন পৌঁছনোর ক্ষমতা কমে যেতে পারে। তখন ক্লান্তি, শ্বাসকষ্ট এবং বুক ধড়ফড়ের(Fast Heartbeat) মতো সমস্যা দেখা দিতে পারে।

কখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন?

সিঁড়ি ওঠার সময় বুক ধড়ফড়ের সঙ্গে বুকে ব্যথা বা চাপ, অস্বাভাবিক শ্বাসকষ্ট, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া বা অজ্ঞান হওয়ার মতো অনুভূতি হলে বিষয়টি হালকা ভাবে নেওয়া ঠিক নয়। এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।

এ ছাড়া আগে এমন না হলেও হঠাৎ বারবার বুক ধড়ফড়(Fast Heartbeat) শুরু হলে, পরিশ্রমের সঙ্গে নিয়মিত একই সমস্যা হলে বা ধীরে ধীরে সমস্যা বাড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আরও পড়ুন – ডিম ফ্রিজে, না বাইরে? আসল নিয়ম জানুন

তাহলে কী করবেন?

প্রথম কাজ—নিজে থেকে ধরে নেবেন না যে এটা শুধু গ্যাস, দুর্বলতা বা হার্টের সমস্যা। কারণ একাধিক হতে পারে। চিকিৎসক প্রয়োজন মনে করলে ECG এবং রক্তপরীক্ষার মাধ্যমে রক্তাল্পতা, থাইরয়েডের সমস্যা বা অন্য কারণ খতিয়ে দেখতে পারেন। আর সিঁড়ি ওঠার সময় হঠাৎ এমন হলে কিছুক্ষণ থেমে বিশ্রাম নিন। নিয়মিত এমন ঘটলে ঘটনাটি কখন হচ্ছে, কতক্ষণ থাকছে এবং সঙ্গে কী উপসর্গ হচ্ছে—খেয়াল রাখুন।

একবার সিঁড়ি উঠে বুক ধড়ফড়(Fast Heartbeat) করলেই হৃদ্‌রোগ—এমনটা নয়। কিন্তু বারবার শরীর একই সংকেত দিলে সেটাকেও অবহেলা করা ঠিক নয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,614
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img