Homeসুস্থ থাকুনShocking heart disease differences: হার্টের হিসেবেও কেন আলাদা পুরুষ-মহিলা?

Shocking heart disease differences: হার্টের হিসেবেও কেন আলাদা পুরুষ-মহিলা?

“হার্ট তো হার্টই, তা হলে পুরুষ আর মহিলার ক্ষেত্রে হৃদ্‌রোগের(Heart Disease) উপসর্গে আবার আলাদা কী?” প্রশ্নটা শুনতে একেবারেই স্বাভাবিক। কিন্তু একই বয়স, একই রকম রিপোর্ট হলেও হৃদ্‌রোগের হিসেব পুরুষ ও মহিলার ক্ষেত্রে এক নয়! কথাটা শুনতে অবাক লাগলেও, পুরুষ ও মহিলার ক্ষেত্রে রোগের ঝুঁকি, লক্ষণ এবং শরীরে তার প্রভাবের ছবিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য থাকতে পারে।

Shocking heart disease differences

পুরুষদের ক্ষেত্রে হৃদ্‌রোগ (Heart Disease)তুলনামূলক কম বয়সেই সামনে আসতে পারে। বিশেষ করে চল্লিশ বা পঞ্চাশের কোঠায় পরিবারের কারও হৃদ্‌রোগের ইতিহাস থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। উচ্চ রক্তচাপ বা বিপাকীয় সমস্যা (মেটাবলিক ইস্যু) থাকলেও ঝুঁকির হিসেব বদলাতে পারে।

আরও পড়ুন – বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির ভ্রুকুটি!

কিন্তু মহিলাদের ক্ষেত্রে গল্পটা যেন একটু অন্যরকম। শুধু বয়স দেখলেই হবে না, জানতে হবে জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথাও। যেমন, গর্ভাবস্থায় কী হয়েছিল? প্রি-এক্ল্যাম্পসিয়া (Preeclampsia) হয়েছিল কি? গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ (Gestational Hypertension) হয়েছিল কি? এমনকী মেনোপজ (Menopause) কখন শুরু হয়েছে, সেই তথ্যও হৃদ্‌রোগের (Heart Disease)ঝুঁকি বোঝার ক্ষেত্রে কাজে লাগতে পারে। অর্থাৎ শরীরের বর্তমান অবস্থার পাশাপাশি জীবনের আগের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিও চিকিৎসকের কাছে অনেক কিছু বলে দিতে পারে।

আর এখানেই আসে আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। হৃদ্‌যন্ত্রের ধমনিতে জমা করোনারি প্লাক (Coronary Plaque)-এর পরিমাণ দু’জনের ক্ষেত্রে একই হলেও তার অর্থ সবসময় এক নাও হতে পারে। চিকিৎসকের মতে, পুরুষদের ক্ষেত্রে সাধারণত বেশি পরিমাণে এবং তুলনামূলক কম বয়সেই এই প্লাক তৈরি হতে পারে।

অন্যদিকে, মেনোপজের পর মহিলাদের ক্ষেত্রে তুলনামূলক কম প্লাক থাকলেও হৃদ্‌রোগের ঘটনা বা বুকে ব্যথা দেখা দিতে পারে। ফলে শুধু বয়স আর কোলেস্টেরলের রিপোর্ট হাতে নিয়ে পুরো ঝুঁকিটা বোঝা সম্ভব নয়—এমনটাই মত ডাক্তারদের । ফলে একই ধরনের রিপোর্ট দেখলেও পুরুষ ও মহিলার ঝুঁকিকে হুবহু এক বলে ধরে নেওয়া ঠিক নয়।

আরও পড়ুন – কিয়ারাকে ট্রোল,পাল্টা প্রশ্ন স্বস্তিকার

হৃদ্‌রোগের (Heart Disease) চিকিৎসাতেও তাই ব্যক্তিভেদে ঝুঁকি বোঝার প্রয়োজন রয়েছে। হৃদ্‌রোগের চিকিৎসাতে ‘প্রেক্ষাপট’ জানা জরুরি। অর্থাৎ রোগীর সামনে বসে শুধু কী উপসর্গ হচ্ছে তা জানলেই হবে না, তাঁর পারিবারিক ইতিহাস, শারীরিক অবস্থা এবং জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিও জানতে হবে। কারণ একই প্রশ্নের উত্তর পুরুষ ও মহিলার ক্ষেত্রে একই অর্থ নাও বহন করতে পারে।

Stay Connected
Must Read