ছয়দিন দিন পেরিয়েও কাটল না খরা! ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ (Awarapan 2) -এর সামনে মুখ থুবড়ে পড়েছে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’। ৩০ কোটির গণ্ডি পার করেও বক্স অফিসে (Box Office) আশানুরূপ জায়গা করে নিতে পারল না ‘বাটওয়ারা ১৯৪৭’। মঙ্গলবার ছবির ব্যবসায় সামান্য বৃদ্ধি দেখা গেলেও, ১২০ কোটি টাকার বাজেটের সামনে সেই আয় এখনও বেশ হতাশাজনক। তার উপর একই সময়ে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন ২’ (Awarapan 2) দ্রুত ১৫০ কোটির দৌড়ে ঢুকে পড়ায় ছবির চাপ আরও বেড়েছে।

রাজকুমার সন্তোষীর পরিচালনায় তৈরি ‘বাটওয়ারা ১৯৪৭’-কে ঘিরে শুরুতে প্রত্যাশা ছিল যথেষ্ট। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে সানি দেওলের সঙ্গে রয়েছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি এবং করণ দেওল। কিন্তু মুক্তির পর পাঁচ দিনের হিসাব বলছে, দর্শকদের মন জয়ে এখনও অনেকটাই পিছিয়ে ছবিটি।
শুক্রবার মুক্তির দিন ‘বাটওয়ারা ১৯৪৭’ আয় করেছিল ৫.৭৫ কোটি টাকা। দ্বিতীয় দিন শনিবার ব্যবসা এক ধাক্কায় বেড়ে হয় ১৩.৫০ কোটি টাকা। রবিবার অবশ্য সেই গতি ধরে রাখতে পারেনি ছবি। তৃতীয় দিনে আয় নেমে আসে ৭.২৫ কোটি টাকায়।
আরও পড়ুন – হাঁটুতে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি কার্তিক আরিয়ান
এরপর সোমবার ছবির ব্যবসায় বড় ধাক্কা লাগে। চতুর্থ দিনে মাত্র ২ কোটি টাকা আয় করে ‘বাটওয়ারা ১৯৪৭’। তখনই বোঝা যায়, প্রথম সপ্তাহের শুরুতে ছবির গতি বেশ দুর্বল হয়ে পড়েছে। মঙ্গলবার অবশ্য সামান্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে ছবিটি। পঞ্চম দিনে ভারতে ছবিটির নেট (Net) আয় দাঁড়িয়েছে ৩০.৭৫ কোটি টাকা। গ্রস (Gross) আয় ৩৬.৫৪ কোটি টাকা। বিশ্বব্যাপী ছবিটির গ্রস আয় পৌঁছেছে ৪৩.২৯ কোটি টাকায়। ষষ্ঠ দিনের হিসাব অনুযায়ী, ‘বাটওয়ারা ১৯৪৭’ বর্তমানে ২,২২৫টি শো-তে চলছে। আজ এখনও পর্যন্ত ছবিটির নেট আয় হয়েছে ০.১৩ কোটি টাকা।
এর ফলে ভারতে ছবিটির মোট গ্রস (Gross) আয় দাঁড়িয়েছে ৩৬.৬৯ কোটি টাকা। অন্যদিকে মোট নেট (Net) আয় পৌঁছেছে ৩০.৮৮ কোটি টাকায়। তবে ষষ্ঠ দিনের চূড়ান্ত আয় এখনও প্রকাশ্যে আসেনি।
সপ্তাহের বাকি দিনগুলিতে ছবিটি কতগুলি শো ধরে রাখতে পারে, সেটাই এখন বক্স অফিসে (Box Office) ‘বাটওয়ারা ১৯৪৭’-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

অন্যদিকে ছবির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ‘আওয়ারাপন ২’(Awarapan 2) । ইমরান হাশমি অভিনীত ছবিটি বক্স অফিসে অনেক দ্রুত এগোচ্ছে এবং ইতিমধ্যেই ছবিটি (Awarapan 2) ১৫০ কোটি টাকা পেরিয়ে ২০০ কোটির মাইলফলকের দিকে ছুটছে। ফলে দুই ছবির দৌড়ে আপাতত অনেকটাই এগিয়ে ‘আওয়ারাপন ২’।
ইতিমধ্যেই ৩০ কোটির গণ্ডি পার করেছে ‘বাটওয়ারা ১৯৪৭’। এদিকে প্রায় ১২০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে ‘বাটওয়ারা ১৯৪৭’। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী দিনগুলিতে ব্যবসার গতি বাড়ানো এবং ভারতের নেট আয়ে ৩২ কোটি টাকার মাইলফলকের দিকে এগিয়ে যাওয়া। কারণ ৩০ কোটি পার করতে পারলেও বাজেটের তুলনায় ছবির আয় এখনও অনেকটাই পিছিয়ে।
আরও পড়ুন – ভিমল ইলাইচি বিজ্ঞাপনে দোষটা কার?
তাই প্রশ্ন একটাই—পাঁচ দিনের এই ধাক্কা সামলে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারবে কি সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’? নাকি ‘আওয়ারাপন ২’(Awarapan 2)-এর দাপটেই বক্স অফিসের লড়াইয়ে আরও পিছিয়ে পড়বে ছবিটি?
