HomeবিনোদনDeshu 7 : 'দেশু ৭’-এর শেষ শুটিং, দেবকে নিয়ে আবেগঘন পোস্ট শুভশ্রীর

Deshu 7 : ‘দেশু ৭’-এর শেষ শুটিং, দেবকে নিয়ে আবেগঘন পোস্ট শুভশ্রীর

‘দেশু ৭’ (Deshu 7)-এর শুটিং শেষ। আর সেই বিশেষ মুহূর্তে ছবির পরিচালক দেবের উদ্দেশে আবেগঘন বার্তা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। দীর্ঘ অভিনয়জীবনের পর প্রথম বার পরিচালকের আসনে বসা দেবের কাজকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা যে তাঁর কাছে বিশেষ, তা স্পষ্ট হয়ে উঠেছে সেই বার্তায়।

Deshu 7

চিঠির শুরুতেই দেবকে উদ্দেশ করে শুভশ্রী লিখেছেন, ‘‘আজ ‘দেশু ৭’ (Deshu 7)-এর শেষ দিনের শুটিং। তাই মনে হল, এই বিশেষ মুহূর্তে কিছু কথা তোমাকে জানানো উচিত।’’সামাজিক মাধ্যমে দীর্ঘ এই পোস্টে দেবের সঙ্গে তাঁর পথচলার কথা লেখেন শুভশ্রী। তাঁর কথায়,দু’জনের যাত্রা প্রায় একই সময়ে শুরু হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে। তবে ‘দেশু ৭’ (Deshu 7) -এর সফর ছিল সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। কারণ, দেবের প্রথম পরিচালিত ছবির অংশ হওয়ার পাশাপাশি খুব কাছ থেকে একজন অভিনেতার পরিচালক হয়ে ওঠার যাত্রাও দেখেছেন তিনি।

আরও পড়ুন- হারিয়ে যাচ্ছে বাঙালি বাড়ির সেই চেনা মুখ?

দেবের পরিচালনার দক্ষতা দেখে শুরুতে খানিকটা অবাক হয়েছিলেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘পরিচালক হিসেবে দেবের নিজের ভাবনা এবং গল্প বলার দৃষ্টিভঙ্গি এতটাই স্পষ্ট ছিল যে প্রথম দিকে খানিকটা ঈর্ষাও হয়েছিল। কী ভাবে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণ-এর এত কিছু শিখে ফেললেন দেব, সেই প্রশ্নও মনে এসেছিল। তবে ছবির কাজ যত এগিয়েছে, সেই ঈর্ষাই ধীরে ধীরে বদলে গিয়েছে অনুপ্রেরণায়। দেবের সঙ্গে এই সফরের অংশ হতে পেরে আজ আমি গর্বিত।’

পোস্টের শেষের দিকে শুভশ্রী আরও লেখেন , ‘দেশু ৭’ (Deshu 7) মুক্তি পাওয়ার পর বাংলা ছবির জগৎ একজন নতুন প্রজন্মের পরিচালককে পাবে বলে তাঁর বিশ্বাস। যিনি নিজের গল্প বলার ধরনে দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি গণদর্শকের সঙ্গে সংযোগ তৈরি করতে পারবেন।

আরও পড়ুন- স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব! ভারতের বাজারে এল গুগল পিক্সেল ১১ সিরিজের ৪টি ধামাকাদার মডেল

দেবের আগামী দিনের পরিচালক-জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন শুভশ্রী। শেষ দিকে তাই দেবকে উদ্দেশ করে লেখেন, ‘‘তোমাকে নিয়ে গর্বিত। ঈশ্বর তোমার আগামী দিনের প্রতিটি পদক্ষেপকে সাফল্যে ভরিয়ে দিক। এই কামনাই করবে।’’

Stay Connected
Must Read