Homeসুস্থ থাকুনWater and Skin Glow : জল খেলেই Skin Glow? নাকি এটা শুধুই...

Water and Skin Glow : জল খেলেই Skin Glow? নাকি এটা শুধুই ধারণা!

“আজকাল মুখটা এত dull লাগছে কেন? স্কিনে কোনও উজ্জ্বলতা (Skin Glow)নেই কেন? ”—এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই প্রথমে skincare-এর দিকে তাকান। কেউ serum, কেউ face mask। কিন্তু অন্যদিকে  অনেকেই বলে থাকে “পয়সা খরচ করে কি হবে ? দিনে বেশি জল খেলেই নাকি মুখে আলাদা একটা glow (Skin Glow)চলে আসে ”

Water and Skin Glow

শুনতে বেশ ভালোই লাগে। খরচ নেই, ঝামেলা নেই, শুধু দিনে ৩-৪ লিটার জল খেলেই ত্বক টানটান ও উজ্জ্বল হয়ে যায়, তাহলে আর কী চাই! আবার কারও দাবি, জলই নাকি natural skincare-এর সবচেয়ে সহজ উপায়।  কিন্তু সত্যিই কি গ্লাসের পর গ্লাস জল খেলেই মুখে বাড়ে natural glow? নাকি এর মধ্যে রয়েছে একটু ভুল বোঝাবুঝি?

আরও পড়ুন – উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, কলকাতাসহ ১৫ জেলায় হলুদ সতর্কতা

সত্যিটা একটু অন্যরকম

শরীরে জলের ঘাটতি হলে তার প্রভাব ত্বকেও পড়তে পারে। ডিহাইড্রেশনে ত্বক শুষ্ক দেখাতে পারে, চোখের চারপাশও কিছুটা বসে যাওয়া মনে হতে পারে। ফলে শরীরকে প্রয়োজনমতো hydrated রাখা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু এখান থেকে একটা বড় দাবি করে ফেলা ঠিক নয়—বেশি জল খেলেই ত্বক extra glowing হয়ে যাবে, এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। অর্থাৎ, জল জরুরি ঠিকই, কিন্তু জল কোনও ‘magic glow drink’ নয়!

গবেষণায় দেখা গিয়েছে, বেশি জল খাওয়ার সঙ্গে ত্বকের কিছু hydration-related পরিবর্তনের সম্পর্ক থাকতে পারে। তবে এই গবেষণাগুলি সীমিত এবং ত্বককে শুধু বেশি জল খাওয়ালেই visibly glowing করে তোলা যায়—এমন নিশ্চিত সিদ্ধান্ত দেওয়ার মতো প্রমাণ এখনও নেই।

তাহলে glow আসে কোথা থেকে?

ত্বকের উজ্জ্বলতা (Skin Glow) শুধু জল খাওয়ার উপর নির্ভর করে না। ত্বক কতটা আর্দ্র থাকবে, তার ক্ষেত্রে ত্বকের নিজস্ব barrier, আবহাওয়া, skincare routine এবং সূর্যের ক্ষতিকর রশ্মির মতো বিষয়ও গুরুত্বপূর্ণ। American Academy of Dermatology-এর মতে, moisturizer ত্বকে জল ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে আরও উজ্জ্বল ও মসৃণ দেখাতে পারে। বাইরে বেরোলে SPF 30 বা তার বেশি broad-spectrum sunscreen ব্যবহার করাও গুরুত্বপূর্ণ।

আর একটা বিষয় মনে রাখা দরকার—“বেশি জল” মানেই “ভালো” নয়। শরীরের প্রয়োজন সবার এক নয়। বয়স, আবহাওয়া, শারীরিক পরিশ্রম, খাবার এবং অন্যান্য পরিস্থিতির উপর জল প্রয়োজনের পরিমাণ বদলায়। তাই শুধু মুখে গ্লো (Skin Glow) আনার জন্য জোর করে অতিরিক্ত জল খাওয়ার কোনও দরকার নেই।

আরও পড়ুন – বারাণসীর ঘাটে ‘বঙ্গদর্শন’! বেনারসের বাঙালি লাইব্রেরি ও আড়াই লাখ প্রবাসীর লড়াই

তাহলে শেষ কথা কী?

Water and skin glow

জল খাবেন অবশ্যই। শরীরকে dehydrated হতে দেবেন না। কিন্তু মুখে জেল্লা (Skin Glow) আনার একমাত্র চাবিকাঠি হিসেবে জলকে দেখবেন না। পর্যাপ্ত জল, সুষম খাবার, ঘুম, নিয়মিত skincare এবং sunscreen—সব মিলিয়েই ত্বককে সুস্থ রাখা যায়।

Stay Connected
Must Read