HomeহেঁশেলAmazing Breakfast with Idli: ওটসকে টেক্কা দেবে এই ইডলি!

Amazing Breakfast with Idli: ওটসকে টেক্কা দেবে এই ইডলি!

প্রতিদিন সকালে ওটসের বাটি দেখে আর খেতে ইচ্ছা করছে না? অথচ ব্রেকফাস্টে এমন কিছু চাই, যা পেট ভরাবে, স্বাদেও একঘেয়েমি কাটাবে? তাহলে ইডলি (Idli) র এই নতুন রূপটা একবার চোখে পড়তেই পারে। কারণ চাল ও বিউলির ডালের চেনা ইডলি নয়, এখানে নতুন নায়ক মুগ ডাল! আর তার সঙ্গে এমন এক চাটনি, যার স্মোকি /পোড়া গন্ধেই নাকি বাড়তে পারে খিদে।

মুগ ডালের নাম শুনে হয়তো মনে হচ্ছে, এ আবার কেমন ইডলি(Idli)! কিন্তু একবার তৈরি করে দেখলে ধারণাটা বদলে যেতে পারে।

মুগ ডাল দিয়ে ইডলি বানাতে যে যে উপকরণ দরকারঃ

খোসা ছাড়ানো মুগ ডাল: ১ কাপ

দই: ¼ কাপ

আদা (কুচানো): ২ চা চামচ

কাঁচা লঙ্কা (কুচানো): ২টি

কারি পাতা: ১টি ডাঁটা

নুন: ১ চা চামচ

জল: ¾ কাপ (আনুমানিক)

গাজর (কুচি): ⅓ কাপ

ধনে পাতা (কুচানো): ১ মুঠো

বেকিং সোডা/ইনো: ১ চা চামচ

আরও পড়ুন – একই দিনে দুই ‘কিং’! বড়দিনে শাহরুখ না নাগার্জুন—কার রাজত্ব হবে বক্স অফিসে?

এবার ইডলি বানাবেন কি করে ?

প্রথমে কাঁচা মুগ ডাল ২–৩ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। হাতে সময় থাকলে আগের রাতেও ভিজিয়ে রাখতে পারেন। ডাল ভালোভাবে ভিজে গেলে জল ঝরিয়ে নিন। এবার দই, কুচিয়ে রাখা আদা, কাঁচালঙ্কা এবং পরিমাণমতো জল দিয়ে ডালটি ব্লেন্ড করে মসৃণ ব্যাটার তৈরি করুন। একটি পাত্রে ঢেলে প্রয়োজনমতো নুন মিশিয়ে রাখুন।

এরপর একটি ছোট প্যানে তেল গরম করে তাতে অল্প হিং ও সর্ষে দিন। সর্ষে ফুটতে শুরু করলে কারিপাতা ও হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এই সুগন্ধি ফোড়নটি এবার সরাসরি মুগ ডালের ব্যাটারে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন।

ব্যাটারে গ্রেট করা গাজর ও কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে মিশিয়ে দিন। ইডলি (Idli) ভাপে বসানোর ঠিক আগে অল্প ইনো বা বেকিং সোডা যোগ করে আলতো করে মিশিয়ে নিন। এতে ব্যাটারটি হালকা ও নরম হতে সাহায্য করবে।

Amazing Breakfast with Idli

কিন্তু এই ইডলির ইডলি (Idli) আসল খেলাটা অন্য জায়গায়। সঙ্গে রয়েছে এমন এক টমেটোর চাটনি, যা সাধারণ চাটনির তালিকায় পড়ে না। এখানে টমেটোকে শুধু কেটে বেটে নেওয়া হচ্ছে না, বরং ভেজে বা রোস্ট করে তার মধ্যে আনা হচ্ছে হালকা পোড়া, ধোঁয়াটে একটা স্বাদ।

স্মোকি টমেটো চাটনির উপকরণ

মাঝারি আকারের টমেটো: ৬টি

তেল: ৩ টেবিল চামচ

হিং: ¾ চা চামচ

সর্ষের বীজ: ১ চা চামচ

জিরা: ১ চা চামচ

রসুনের কোয়া: ৫-৬টি

কারি পাতা: ১টি ডাঁটা

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ

নুন: স্বাদমতো

পেঁয়াজ (কুচানো): ৪ টেবিল চামচ

ধনে পাতা (কুচানো): ১ মুঠো

লেবুর রস: ৪ টেবিল চামচ

আরও পড়ুন – হার্টের হিসেবেও কেন আলাদা পুরুষ-মহিলা?

এবার স্মোকি চাটনির রেসিপি টাঃ

প্রথমে একটি প্যানে তেল গরম করে তাতে হিং, সর্ষের বীজ , জিরে, ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিন। ফোড়ন ফুটতে শুরু করলে মাঝারি আকারের গোটা টমেটো, কাঁচালঙ্কা এবং রসুনের কোয়া দিয়ে দিন। টমেটো নরম হয়ে গায়ে হালকা পোড়া দাগ আসা পর্যন্ত ভাজতে থাকুন। রসুন থেকেও সুন্দর গন্ধ বেরোলে আঁচ বন্ধ করে মিশ্রণটি কিছুটা ঠান্ডা হতে দিন।

এবার ভাজা টমেটো, কাঁচালঙ্কা ও রসুন ব্লেন্ডারে দিয়ে মিহি করে নিন। চাইলে একেবারে মিহি না করে একটু মোটা রেখেও চাটনি তৈরি করতে পারেন। এর মধ্যে নুন, বিট নুন, কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনেপাতা এবং তাজা লেবুর রস মিশিয়ে দিন।

সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একবার স্বাদ দেখে নিন। প্রয়োজন হলে নিজের পছন্দ অনুযায়ী নুন, লঙ্কা বা লেবুর রস একটু বাড়িয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল ধোঁয়া-ধোঁয়া স্বাদের টমেটোর চাটনি। গরম মুগ ডালের ইডলির ইডলি (Idli)সঙ্গে পরিবেশন করলেই জমে যাবে সকালের ব্রেকফাস্ট।

আর ব্যস্ত সকালের জন্যও বিষয়টা বেশ সুবিধার। আগের রাতে মুগ ডাল ভিজিয়ে রাখলে পরদিন সকালে অনেকটা সময় বেঁচে যেতে পারে। ফলে প্রতিদিনের তাড়াহুড়োর মধ্যেও একটু অন্যরকম ব্রেকফাস্ট বানানোর সুযোগ থাকে।

মুগ ডাল নিজেই প্রোটিনের উৎস, আর এই ইডলিতে ইডলি (Idli) ডালকে ব্যবহার করার ফলে প্রতিদিনের খাবারে ডাল যোগ করার একটি নতুন উপায় পাওয়া যায়। তাই ওটস খেতে খেতে যদি সত্যিই হাঁপিয়ে ওঠেন, এবার সকালে একটু ‘ইডলি টুইস্ট’ দেওয়া যাক। তবে কোনও নির্দিষ্ট খাবারে অ্যালার্জি বা খাদ্যসংক্রান্ত সমস্যা থাকলে উপকরণ নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়াই ভালো।

Stay Connected
Must Read