Homeবিনোদনকোথায় বসছে আমির- গৌরীর বিয়ের আসর

কোথায় বসছে আমির- গৌরীর বিয়ের আসর

- Advertisement -spot_img

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৫ জুলাই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলিউড অভিনেতা আমির খান । দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে সেদিনই আইনত বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। বিয়ের দিনক্ষণ নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা।


একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে একেবারেই ঘরোয়া এবং অনাড়ম্বর। কোনও জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং বাড়িতেই রেজিস্ট্রি করে বিয়ে সারবেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা।
আমির বলেন, “খুব সাধারণভাবে বাড়িতেই রেজিস্ট্রি করে বিয়েটা হবে। আমরা দু’জনেই চাই অনুষ্ঠানটি ব্যক্তিগত এবং সাদামাটা থাকুক।” ফলে তারকাখচিত জমকালো অনুষ্ঠানের বদলে অন্তরঙ্গ পরিবেশেই নতুন জীবন শুরু করতে চলেছেন এই জুটি।

আরও পড়ুন –‘অল ইজ ওয়েল’ এবার মাঝবয়সে! অবশেষে ফিরছে ‘৩ ইডিয়টস’-এর সিক্যুয়েল


উল্লেখ্য, কিছুদিন আগেও এক সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন, এই মুহূর্তে বিয়ে তাঁদের অগ্রাধিকারের তালিকায় নেই। তবে পরে তিনি জানান, তিনি এবং গৌরী তাঁদের সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত। বিয়ের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই কাজ থেকেও সাময়িক বিরতি নিয়েছেন অভিনেতা।
সূত্রের খবর, বিয়ের পর পরিচালক Rajkumar Hirani-র জনপ্রিয় ছবি 3 Idiots-এর সম্ভাব্য সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করতে পারেন আমির।

আরও পড়ুন – চারধাম যাত্রায় রেকর্ড ভিড়, তিন মাসে ৩৭ লক্ষ পুণ্যার্থী!


প্রসঙ্গত, ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির। জানা যায়, প্রায় ২৫ বছর ধরে একে অপরকে চেনেন তাঁরা। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরীর একটি পুত্রসন্তানও রয়েছে। গত এক বছর ধরে তাঁরা একসঙ্গে বসবাস করছিলেন বলেও জানা গিয়েছে। এবার সেই সম্পর্ককেই আইনত স্বীকৃতি দিতে চলেছেন আমির ও গৌরী।
বলিউডের অন্যতম আলোচিত এই বিয়ে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে অনুরাগীদের মধ্যে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,556
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img