দীর্ঘ অপেক্ষার অবসান। বিটি রোড দিয়ে বরানগর থেকে ব্যারাকপুর (Baranagar Barrackpore Metro)—মেট্রো চলবে, এই স্বপ্নের কথা শুনতে শুনতেই কেটে গিয়েছে প্রায় ১৫-১৬ বছর। কখনও জমি, কখনও প্রশাসনিক জট, আবার কখনও রাস্তার নীচে থাকা জলের পাইপলাইন—একটার পর একটা বাধায় আটকে ছিল প্রকল্প। দীর্ঘ প্রায় ১৫-১৬ বছর ধরে আটকে থাকা এই প্রকল্পে (Baranagar Barrackpore Metro)এবার ছাড়পত্র দিয়েছে কলকাতা পুরনিগম (KMC)। পিঙ্ক লাইন (Pink Line)-এর এই অংশের জন্য নো অবজেকশন সার্টিফিকেট (NOC) মিলেছে।

আরও পড়ুন – অল্প বয়সেই চুল সাদা? কোনো সংকেত দিচ্ছে শরীর?
প্রকল্প (Baranagar Barrackpore Metro) আটকে থাকার পিছনে অন্যতম বড় কারণ ছিল বিটি রোডের নীচে থাকা পানীয় জলের পাইপলাইন। মেট্রোর নির্মাণকাজের সময় ওই পাইপলাইনে কোনও ক্ষতি হলে উত্তর কলকাতা ও সংলগ্ন এলাকায় জল সরবরাহে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা ছিল। সেই কারণেই এতদিন প্রকল্পের কাজ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

এবার সেই সমস্যারই বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা পুরনিগমের ছাড়পত্রে পুরনো ৪৮ ইঞ্চি পাইপ বন্ধ করে নতুন ৭২ ইঞ্চি পাইপ তৈরির কথা বলা হয়েছে। অর্থাৎ মেট্রোর (Baranagar Barrackpore Metro) কাজের সঙ্গে শহরের পানীয় জল সরবরাহ—দুই দিকই যাতে সামলানো যায়, সেই পথেই এগোচ্ছে প্রশাসন।
এই জট কাটাতে গত ২৬ মে কলকাতা পুরনিগম এবং মেট্রো কর্তৃপক্ষের বৈঠক হয়েছিল। আলোচনার পর প্রাথমিক সমঝোতা তৈরি হয়। এরপর প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) ভায়াডাক্ট (Viaduct) এবং ১০টি উঁচু মেট্রো স্টেশন (Baranagar Barrackpore Metro) তৈরির জন্য দরপত্রও ডাকে।

প্রায় ১২.৩ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো করিডরটি মূলত বিটি রোড বরাবর তৈরি হওয়ার কথা। পুরো রুটে মোট ১১টি স্টেশন থাকার পরিকল্পনা রয়েছে। বরানগর থেকে শুরু হয়ে কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সুখচর, সোদপুর, খড়দহ, টাটা গেট, টিটাগড় ও তালপুকুর হয়ে মেট্রো পৌঁছবে ব্যারাকপুরে (Baranagar Barrackpore Metro)।
এই প্রকল্প (Baranagar Barrackpore Metro) চালু হলে উত্তর শহরতলির নিত্যযাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বিটি রোডের উপর নির্ভরশীল যাত্রীদের জন্য মেট্রো হতে পারে দ্রুত যাতায়াতের বিকল্প। একই সঙ্গে সড়কের উপর যানবাহনের চাপও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন – পাহাড়ের কোলে মিষ্টি সুবাস! চেনেন কি ভারতের চকলেট শহরকে? ঘুরে আসুন সস্তায়!

তবে একটা কথা মনে রাখা জরুরি—NOC পাওয়া মানেই আগামীকাল থেকেই মেট্রো (Baranagar Barrackpore Metro) চলবে না। বরং দীর্ঘদিনের আটকে থাকা প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ছাড়পত্র। এখন দেখার, সেই ছাড়পত্রের পর কাজ কত দ্রুত বাস্তবে গতি পায়।
