Homeআন্তর্জাতিকচড়া টিকিটে বিশ্বকাপে ফাঁকা গ্যালারি

চড়া টিকিটে বিশ্বকাপে ফাঁকা গ্যালারি

বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র–দক্ষিণ কোরিয়া ম্যাচে বহু আসন ফাঁকা দেখা যায়। ম্যাচটি মেক্সিকোর গুয়াদালজারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারায় চেক প্রজাতন্ত্রকে। ম্যাচে গতিময় ও আকর্ষণীয় ফুটবল হলেও দর্শক উপস্থিতি ছিল কম। ৪৬ হাজার আসনের স্টেডিয়ামে শত শত আসন খালি ছিল বলে দাবি।

ফিফার হিসেব অনুযায়ী ম্যাচে উপস্থিত ছিলেন ৪৪,৯৮৫ জন দর্শক। মাঠে থাকা সাংবাদিকদের মতে, বাস্তবে দর্শক সংখ্যা অনেক কম ছিল। দুই দলই বিশ্ব ফুটবলের তথাকথিত বড় শক্তি নয় বলে আগ্রহ কম ছিল। দুই দেশের সমর্থকদের জন্য মেক্সিকো দূরে হওয়ায় উপস্থিতি কমেছে।

আরও পড়ুন : দাপুটে মেক্সিকো, লাল কার্ডের নাটকে হার দক্ষিণ আফ্রিকার

চেক প্রজাতন্ত্র পরে বিশ্বকাপে সুযোগ পাওয়ায় সমর্থকদের প্রস্তুতির সময়ও কম ছিল। সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে টিকিটের আকাশছোঁয়া মূল্য। সাধারণ ম্যাচের টিকিট কিনতেও ৫-১০ লক্ষ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। উচ্চ মূল্যের কারণে বহু সমর্থক চাইলেও মাঠে যেতে পারছেন না।

ফিফার দাবি, কম দামে টিকিট বিক্রি করলে কালোবাজারির ঝুঁকি বাড়ে। তবে, এত দামে সমর্থকেরা মাঠমুখো হতে পারছেন কিনা তা নিয়ে সমালোচকদের মধ্যে প্রশ্ন উঠছেই ।

Stay Connected
Must Read