ছবিটা রিলিজের আর কয়েক দিন বাকি। তার আগেই তাপসী পান্নুর ‘গান্ধারী’ (Gandhari) কে ঘিরে উঠল এমন এক অভিযোগ, যা এখন বলিউডে বেশ চর্চার বিষয়। এক লেখকের দাবি, ছবির গল্পের সঙ্গে তাঁর ২০১৯ সালে লেখা ও নথিভুক্ত একটি গল্পের মিল রয়েছে। তবে নির্মাতাদের বক্তব্য একেবারে উল্টো—‘গান্ধারী’(Gandhari) সম্পূর্ণ মৌলিক গল্প।

অভিযোগটি করেছেন লেখক কল্যাণ বন্দি। তাঁর দাবি, ২০১৯ সালে তিনি ‘গান্ধারী’ নামে একটি গল্প লিখেছিলেন এবং সেটি নথিভুক্তও করেছিলেন। সেই গল্পের কেন্দ্রে ছিল এক মা, যে পাচারচক্রের হাত থেকে নিজের সন্তানকে উদ্ধার করার লড়াইয়ে নামে। লড়াইয়ের মধ্যে সেই মায়ের চরিত্র একটি শক্তিশালী, দেবীর মতো রূপ নেয় বলেও দাবি লেখকের।
আরও পড়ুন – দীপিকা ‘আউট’, রণবীরের বিপরীতে নতুন মুখ! ‘ব্রহ্মাস্ত্র ২’ কাস্টিংয়ে বিরাট ধামাকা
কল্যাণের বক্তব্য, ২০১৯ সালে তিনি ভুটের (Voot) সঙ্গে যুক্ত মনিকা শেরগিলের কাছে তাঁর লেখা পাঠিয়েছিলেন। আট পাতার গল্পের সঙ্গে দু’পাতার সংক্ষিপ্তসারও (Synopsis) দিয়েছিলেন বলে দাবি তাঁর। গল্পটি গ্রহণ করা হলেও পরে তাঁকে জানানো হয়, সেই সময় সংস্থার পরিকল্পনার সঙ্গে গল্পটি মানানসই নয়।
এরপর নিজের গল্পটি স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশনে (Screenwriters Association) নথিভুক্ত করেন কল্যাণ। ২০২৩ সালে বাওয়েজা স্টুডিওজের (Baweja Studios) সঙ্গেও গল্পটি নিয়ে তাঁর আলোচনা হয় বলে দাবি। পরে জিওহটস্টারেও (JioHotstar) সেটি জমা দিয়েছিলেন তিনি।
সমস্যার সূত্রপাত ‘গান্ধারী’ (Gandhari) র ঘোষণা হওয়ার পর। কল্যাণের দাবি, ছবির নাম এবং গল্পের মূল ভাবনায় নিজের লেখার সঙ্গে মিল দেখতে পান তিনি। এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে নির্মাতাদের আইনি নোটিস (Legal Notice) পাঠান। সেখানে লেখক হিসেবে স্বীকৃতি এবং আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছিলেন বলে জানা যাচ্ছে।

তবে শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়নি। আইনি লড়াইয়ের খরচ সামলানো কঠিন হওয়ায় তিনি মামলা এগিয়ে নিয়ে যাননি বলে জানিয়েছেন।
অন্যদিকে কানিকা ধিলনের প্রযোজনা সংস্থা কথ্থা পিকচার্স (Kathha Pictures) অভিযোগটি সরাসরি অস্বীকার করেছে। তাদের দাবি, ‘গান্ধারী’ (Gandhari) কানিকা ধিলনের লেখা সম্পূর্ণ মৌলিক গল্প। অভিযোগগুলিকে ভিত্তিহীন ও মিথ্যা বলেও দাবি করেছে সংস্থাটি।

আরও পড়ুন – NOC-তেই কাটল বরানগর-ব্যারাকপুর মেট্রোর দীর্ঘ জট!

ছবিতে (Gandhari) বাণী নামে এক মায়ের চরিত্রে দেখা যাবে তাপসীকে, যে নিজের সন্তানকে ঘিরে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে (Netflix) মুক্তির কথা দেবাশিস মাখিজা পরিচালিত এই ছবিটির (Gandhari)। এছাড়া ইশওয়াক সিং, ছায়া কদম, স্বস্তিকা মুখার্জি, মিতা বশিষ্ট, যতীন সারনা, প্রশান্ত নারায়ণন, চন্দন রায়, বিশ্বনাথ চ্যাটার্জি – দের মতো কলাকুশলীরাও রয়েছেন এই সিনেমায়। ফলে মুক্তির আগেই তৈরি হওয়া এই বিতর্ক এখন স্বাভাবিকভাবেই বাড়িয়ে দিয়েছে ‘গান্ধারী’ (Gandhari)কে ঘিরে কৌতূহল।
