আজকাল ব্যস্ততার মাঝে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (Health checkup) করানো হয় না। কিন্তু বুকটা হঠাৎ ব্যথা করল, শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল—আর তখনই মনে হয়, “এতদিন তো দিব্যি ভালোই ছিলাম!” কিন্তু সত্যিই কি সবকিছু হঠাৎ ঘটে? নাকি শরীর অনেক দিন ধরেই ছোট ছোট সংকেত দিয়ে যাচ্ছিল, আমরা শুধু সেগুলোকে গুরুত্ব দেইনা ?

এই জায়গাতেই আসে নিয়মিত স্বাস্থ্য (Health checkup) পরীক্ষার গুরুত্ব। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে রক্তচাপ, কোলেস্টেরল, রক্তে শর্করা বা হৃদ্যন্ত্রের সমস্যার মতো অনেক ঝুঁকি নীরবে তৈরি হতে পারে। অনেক সময় যার কোনও স্পষ্ট উপসর্গ থাকে না।
কত ঘন ঘন পরীক্ষা (Health checkup) প্রয়োজন, তা বয়স, পারিবারিক ইতিহাস, আগের রিপোর্ট, জীবনযাপন এবং কোনও ঝুঁকি বা রোগ আছে কি না—এসবের উপর নির্ভর করে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনও বলছে, হৃদ্রোগের ঝুঁকি বেশি হলে পরীক্ষা আরও ঘন ঘন প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন – সবজি দেখলেই পালাচ্ছে সন্তান? এই ৩ ম্যাজিক রেসিপিতে নিমেষেই খালি হবে টিফিন বক্স!
শুধু সুগার দেখলেই কি সব ঠিক?
এখানেই অনেকের ভুল হয়। সুগারের নির্দিষ্ট কিছু টেস্ট করিয়ে রিপোর্ট স্বাভাবিক এলেই পুরো শরীরের ঝুঁকি সম্পর্কে নিশ্চিন্ত হয়ে যাওয়া ঠিক নয়। হৃদ্স্বাস্থ্যের ক্ষেত্রে রক্তচাপ, কোলেস্টেরল, ওজন বা BMI, রক্তে শর্করা, ধূমপানের অভ্যাস, শারীরিক সক্রিয়তা, খাবারের ধরন এবং পারিবারিক ইতিহাস—সবকিছুকেই গুরুত্ব দেওয়া হয়।
USPSTF-এর সুপারিশ অনুযায়ী, ৩৫ থেকে ৭০ বছর বয়সি overweight বা obesity-যুক্ত উপসর্গহীন প্রাপ্তবয়স্কদের prediabetes ও type-2 diabetes-এর জন্য screening করা উচিত।
ECG, Echo, TMT—সবই কি নিয়ম করে?
না। এখানেও অযথা পরীক্ষা করানোর বদলে চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ। ECG বা Echo প্রয়োজন কি না, তা ব্যক্তির উপসর্গ ও ঝুঁকি দেখে ঠিক করা হয়। একইভাবে TMT বা treadmill test-ও সবার জন্য নির্দিষ্ট সময় অন্তর করতেই হবে—এমন নিয়ম নেই। কোনও রিপোর্ট, উপসর্গ বা ঝুঁকির কারণে চিকিৎসকের সন্দেহ থাকলে তখন অতিরিক্ত পরীক্ষা প্রয়োজন হতে পারে।
চোখ, কিডনি, হার্ট—সব দিকেই নজর
Senior cardiac surgeon , Dr. Kunal Sarkar-এর বক্তব্যের মূল সতর্কতা এখানেই। তাঁর কথায়, “এই ধরনের অসুখ হঠাৎ করে হয়তো হতে পারে, কিন্তু তার একটা initial পদধ্বনি আমাদের system-এর মধ্যে বহুদিন ধরে অল্প অল্প করে হচ্ছে।” তাঁর পরামর্শ, ৪০ বছর পার করার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার(Health checkup) অভ্যাস তৈরি করা উচিত। হেলথ চেকআপের মধ্যে থাকবে ব্লাড প্রোফাইল, বডি ওয়েট ,ইসিজি, ইকো। তিনি বলেন, “শুধুমাত্র FASTING, PP, HBA1C চেকআপ করা যথেষ্ট নয়”—হার্ট, চোখ, কিডনি এবং রক্তে শর্করার দিকেও নজর রাখা জরুরি। আর তাঁর সবচেয়ে জোরালো সতর্কবার্তা—“1st pain is too late.”

তাহলে বছরে কতবার হেলথ চেকআপ?
কারও বছরে একবার প্রয়োজন হতে পারে, আবার কারও নির্দিষ্ট ঝুঁকি থাকলে চিকিৎসক আরও ঘন ঘন পরীক্ষা(Health checkup) করতে বলতে পারেন। উদাহরণস্বরূপ, NHS-এর নির্দিষ্ট cardiovascular health check ৪০ থেকে ৭৪ বছর বয়সিদের জন্য পাঁচ বছর অন্তর করা হয়—যা দেখায়, screening-এর সময়সূচি সবার জন্য এক নয়, নিজের শারীরিক সমস্যা অনুযায়ী “কী কী” পরীক্ষা করা দরকার—সেটাই আসল কথা।

আরও পড়ুন – ট্রোলারদের মুখে কুলুপ! ২ সন্তানকে পাশে রেখে কার হাত ধরলেন অর্জুন?
অর্থাৎ প্রথম বুকব্যথা পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই নিজের ঝুঁকিগুলি সম্পর্কে সচেতন হওয়া দরকার।
