Homeখেলা২০ দিন এগোচ্ছে আইপিএল! ইঙ্গিত বোর্ড সচিবের!

২০ দিন এগোচ্ছে আইপিএল! ইঙ্গিত বোর্ড সচিবের!

২০২৭ সালের আইপিএল প্রায় ২০ দিন এগিয়ে শুরু হতে পারে। বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না করলেও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সম্ভাব্য সময়সূচির ইঙ্গিত দিয়েছেন।

২০২৬ মরশুমের আইপিএল শুরু হয়েছিল ২৮ মার্চ।আগামী মরশুমে (২০২৭) ১৫ মার্চের মধ্যেই শুরু করার চেষ্টা চলছে।সম্ভাব্য ফাইনাল ১৫ মে। তবে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন – ক্যান্সার ঠেকাতে খাদ্যেই লুকিয়ে শক্তি!

৩ মার্চ শেষ হবে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি। ফলে অনেক ভারতীয় ক্রিকেটার ক্যাম্পে দেরিতে যোগ দিতে পারেন। টেস্ট সিরিজ শেষের এক সপ্তাহের মধ্যেই আইপিএল শুরু হওয়ার সম্ভাবনা। বর্তমানে আইপিএলে ১০টি দল অংশ নেয়। টুর্নামেন্টে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। গত মরশুমে আইপিএল ৩১ মে পর্যন্ত চলেছিল। মাঝের বিরতির কারণে প্রতিযোগিতার সময়সীমা বাড়ানো হয়েছিল। তবে মে মাসের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকে। অনেক শহরে তীব্র গরমও ম্যাচ আয়োজনকে প্রভাবিত করে।

আরও পড়ুন – বিনামূল্যে রিলসের দিন শেষ? সোশ্যাল মিডিয়ায় শুরু ‘পেইড জমানা’

ক্রিকেটার ও দর্শক—উভয়ের উপরই আবহাওয়ার প্রভাব পড়ে। সেই কারণেই টুর্নামেন্ট আগে শুরু করার পরিকল্পনা বিসিসিআইয়ের। অবশ্য পরের মরশুমে আইপিএলের ম্যাচসংখ্যা বাড়ানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিসিসিআই।

Stay Connected
Must Read