Homeরাজ্যKhuti Puja : জানুন রথের দিনই কেন হয় খুঁটি পুজো?

Khuti Puja : জানুন রথের দিনই কেন হয় খুঁটি পুজো?

- Advertisement -spot_img

বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর সেই পার্বণের মুকুটমণি হল দুর্গাপুজো (Khuti Puja)। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর শিউলির গন্ধ আসার অনেক আগেই বাঙালির মনে পুজোর আমেজ এনে দেয় রথযাত্রা।

প্রবাদ আছে, ‘রথ টানলে দুগ্গা আসে’। কথাটি আক্ষরিক অর্থেই সত্যি। কারণ, জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গেই যেন অদৃশ্যভাবে বেজে ওঠে শারদীয়ার ঢাক। শুরু হয়ে যায় দুর্গাপুজোর কাউন্টডাউন। আর এই কাউন্টডাউনের প্রথম ধাপই হলো ‘খুঁটি পুজো’(Khuti Puja)

আরও পড়ুন – Jagannath Dev : জগন্নাথদেবের প্রিয় পদের সহজ ও চটজলদি রেসিপি!

রথের সাথে খুঁটি পুজোর সম্পর্ক কোথায়?

বর্তমান যুগে থিম পুজোর রমরমা ও সেলিব্রিটিদের উপস্থিতিতে খুঁটি পুজো (Khuti Puja)একটি বড় ইভেন্ট হয়ে উঠলেও, এর শিকড় লুকিয়ে আছে বহু দশকের পুরনো বনেদি বাড়ির সাবেকি ঐতিহ্যে। আগেকার দিনে পুজো মূলত হতো বাড়ির ঠাকুরদালানে। রথযাত্রার এই শুভ তিথিতেই মাটির প্রতিমা গড়ার জন্য কাঠের কাঠামো পুজো করা হতো, যা ‘কাঠামো পুজো’ নামে পরিচিত ছিল।
কালক্রমে সর্বজনীন দুর্গোৎসবে সেই কাঠামো পুজোই ‘খুঁটি পুজো’র (Khuti Puja) রূপ নিয়েছে। মণ্ডপ তৈরির আগে নির্দিষ্ট স্থানে বাঁশ বা খুঁটি পুঁতে দেবীকে প্রথম আবাহন জানানো হয়। বিশ্বাস করা হয়, এর মাধ্যমে মণ্ডপ ও প্রতিমাকে এক বিশেষ সুরক্ষা বলয়ে বেঁধে ফেলা হয়, যাতে কোনো অশুভ শক্তি পুজোর অমঙ্গল করতে না পারে।

কবে থেকে শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব?

১৬ জুলাই রথযাত্রার পর পুজো আসতে আর ঠিক তিন মাসের (৯০ দিন) অপেক্ষা! (Khuti Puja) আগামী ১০ অক্টোবর (শনিবার) মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হবে। ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শোনার পরেই শুরু হবে পুজোর আসল উন্মাদনা।

আরও পড়ুন – Rathayatra: পুরীর রথের ঐতিহ্য, এবার মিলবে বাংলাতেই!

এবারের পুজোয় পঞ্জিকা মতে একটি দারুণ চমক রয়েছে। সপ্তমী পড়েছে দু’দিন ধরে! অর্থাৎ পুজোর আনন্দ এবার এক দিন বেশি।

একনজরে দেখে নিন পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট :

  • মহাষষ্ঠী: ১৬ অক্টোবর (শুক্রবার)
  • মহাসপ্তমী: ১৭ ও ১৮ অক্টোবর (শনি ও রবিবার)
  • মহাষ্টমী: ১৯ অক্টোবর (সোমবার)
  • মহানবমী: ২০ অক্টোবর (মঙ্গলবার)
  • বিজয়া দশমী: ২১ অক্টোবর (বুধবার)

পুজো শেষ হতেই ২৫ অক্টোবর (রবিবার) পালিত হবে কোজাগরী লক্ষ্মীপুজো। এরপর ৮ নভেম্বর (রবিবার) আলোর উৎসব কালীপুজো এবং ১১ নভেম্বর (বুধবার) ভাইফোঁটার মধ্যে দিয়ে শেষ হবে শারদ উৎসবের মরসুম।

আরও পড়ুন – Smartphone : বর্ষায় স্মার্টফোন সুরক্ষিত রাখার সহজ উপায়!

সব মিলিয়ে, খুঁটি পুজোর (Khuti Puja) আবহে উৎসবের যে বীজ বোনা হলো, তা পূর্ণতা পাবে শরতের আগমনীতে। এবার শুধু অধীর আগ্রহে দিন গোনার পালা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,479
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img