HomeবিনোদনMani Ratnam : হাওড়া ব্রিজে শুটিংয়ে বিজয় সেতুপতি-সাই পল্লবী!

Mani Ratnam : হাওড়া ব্রিজে শুটিংয়ে বিজয় সেতুপতি-সাই পল্লবী!

- Advertisement -spot_img

দীর্ঘ ২৩ বছর পর ফের কলকাতায় ছবির শুটিং করছেন ভারতীয় সিনেমার প্রখ্যাত পরিচালক মণিরত্নম (Mani Ratnam) । শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত হাওড়া ব্রিজে তাঁর নতুন ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলে।

লেখা – সৃজিতা মল্লিক

আরও পড়ুন – এক ফোঁটা রক্তেই হবে ১০ ক্যানসারের ঝুঁকি শনাক্ত!

রাত দেড়টা থেকে ভোর চারটে পর্যন্ত ব্যস্ত হাওড়া ব্রিজ কার্যত পরিণত হয়েছিল সিনেমার সেটে। চারপাশে যানবাহনের কোলাহলের বদলে শোনা যাচ্ছিল শুধুই ‘অ্যাকশন’ আর ‘কাট’-এর নির্দেশ।

মণিরত্নমের (Mani Ratnam) আগামী ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি এবং সাই পল্লবী। হাওড়া ব্রিজে তাঁদের একটি রোম্যান্টিক দৃশ্যের শুটিং হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। শুটিংয়ে বিজয় সেতুপতিকে দেখা যায় কালো টি-শার্ট ও ডেনিম জিন্সে। অন্যদিকে, লাল গাউন, খোলা চুল এবং হাই-হিলে নজর কাড়েন সাই পল্লবী। পরিচালককে কখনও দুই অভিনেতাকে দৃশ্য বুঝিয়ে দিতে, আবার কখনও তাঁদের অভিনয় পরিচালনা করতে দেখা যায়। সূত্রের খবর, ছবিটির অস্থায়ী নাম ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন নম্বর ২৩’। এর আগে প্রায় এক মাস আগে কলকাতার বিভিন্ন শুটিং লোকেশন ঘুরে দেখেছিলেন মণিরত্নম (Mani Ratnam)

আরও পড়ুন – Hair Treatment : ঝলমলে চুলের নেশা, হেয়ার ট্রিটমেন্ট কি সত্যিই নিরাপদ?

জানা গিয়েছে, প্রায় ১৫ দিন ধরে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ছবির শুটিং হবে। তালিকায় রয়েছে বেলগাছিয়া রাজবাড়ি, হাওড়া ব্রিজ, কুমোরটুলি, পার্ক স্ট্রিট এবং টেকনিশিয়ান্স স্টুডিও। শহরে পৌঁছেই পরিচালক (Mani Ratnam) টেকনিশিয়ান্স স্টুডিও পরিদর্শন করেন এবং সেখানকার কলাকুশলীদের সঙ্গে সময়ও কাটান।

আরও পড়ুন – Flipkart: ফুড ডেলিভারি ব্যবসায় নামছে ফ্লিপকার্ট

এছাড়াও টলিউডের একাধিক শিল্পীকেও এই ছবিতে দেখা যেতে পারে বলে ইন্ডাস্ট্রি সূত্রে জোর জল্পনা চলছে। সব মিলিয়ে মণিরত্নমের (Mani Ratnam) নতুন ছবির হাত ধরে ফের আন্তর্জাতিক মানের সিনেমার শুটিংয়ের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে কলকাতা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,479
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img