HomeবিনোদনSwastika defends Kiara amid Toxic backlash: কিয়ারাকে ট্রোল,পাল্টা প্রশ্ন স্বস্তিকার

Swastika defends Kiara amid Toxic backlash: কিয়ারাকে ট্রোল,পাল্টা প্রশ্ন স্বস্তিকার

কোনও অভিনেত্রী পর্দায় কী ধরনের চরিত্রে অভিনয় করবেন, সেই সিদ্ধান্ত নিয়েও কি দর্শককে জবাব দিতে হবে? চাঁচাছোলা প্রশ্ন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) -এর । কিয়ারা আডবানির ‘টক্সিক’ ছবির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় হওয়া বিতর্ককে ঘিরে এমনই প্রশ্ন তুলে নিজের মত স্পষ্ট করেছেন স্বস্তিকা।

‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিতে যশের সঙ্গে কিয়ারার কিছু ঘনিষ্ঠ দৃশ্য ইতিমধ্যেই দর্শকদের একাংশের নজরে এসেছে। ছবির ‘তবাহী’ গান প্রকাশের পর থেকেই এই দৃশ্যগুলি নিয়ে সামাজিক মাধ্যমে কিয়ারাকে ট্রোল করা শুরু হয়। বিশেষ করে অভিনেত্রী বিবাহিত এবং মা হওয়ার বিষয়টিও সমালোচনার সঙ্গে টেনে আনা হয়েছে।

আরও পড়ুন – ফুলের রস কি সত্যিই শ্যাম্পুর বিকল্প?

এই জায়গাতেই আপত্তি স্বস্তিকার (Swastika Mukherjee)। তাঁর বক্তব্য, কোনও অভিনেতা বা অভিনেত্রীকে নিয়ে মানুষের মতামত তৈরি হয়ে যায় অনেক সময় ছবি দেখার আগেই। আর মহিলাদের ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি চোখে পড়ে। কিয়ারার ক্ষেত্রেও যে একই ঘটনা ঘটছে, সেটাই তুলে ধরেছেন তিনি।

Swastika defends Kiara amid Toxic backlash

স্বস্তিকার (Swastika Mukherjee) কথায়, কিয়ারা কি কখনও বলেছেন যে তিনি শুধুই ‘মাদার টেরেসা’-ধরনের চরিত্রে অভিনয় করবেন? তাহলে একজন অভিনেত্রী পর্দায় ঘনিষ্ঠ বা অন্য ধরনের চরিত্রে অভিনয় করলেই তাঁকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য কেন শুরু হবে—মূলত সেই প্রশ্নই তুলেছেন তিনি।

এখানেই থামেননি স্বস্তিকা (Swastika Mukherjee)। তাঁর মতে, একজন অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, তাঁর মা হওয়া বা তাঁর বৈবাহিক পরিচয়কে তাঁর পর্দার চরিত্রের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়। অভিনেতার কাজই হল চরিত্র অনুযায়ী অভিনয় করা। তাই পর্দায় কোনও দৃশ্য দেখেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্নও সামনে এসেছে।

এই বিতর্কে আরও একটি বিষয় নজর কেড়েছে। ছবির আন্তর্জাতিক অভিনেতা বেনেডিক্ট গ্যারেটও কিয়ারাকে নিয়ে হওয়া ট্রোলিংয়ের প্রসঙ্গ তুলেছেন। তাঁর বক্তব্য, একই ধরনের দৃশ্যে যশকে প্রশংসা করা হলেও কিয়ারাকে নিয়ে ঠাট্টা বা সমালোচনা করা হচ্ছে। তাঁর চোখে বিষয়টি দ্বিচারিতার উদাহরণ।

বেনেডিক্ট আরও মনে করিয়ে দিয়েছেন, যশও বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। তাহলে একই ধরনের পরিস্থিতিতে মহিলা অভিনেত্রীকেই কেন বেশি প্রশ্নের মুখে পড়তে হবে—সেই প্রশ্নই তুলেছেন তিনি। তাঁর মতে, পর্দার অভিনয়কে অভিনেতার ব্যক্তিগত জীবনের সঙ্গে এক করে দেখা উচিত নয়।

আরও পড়ুন – বিপর্যস্ত নেপাল, পাশে সবার আগে ভারত

২৬ অগস্ট মুক্তি পাওয়া ‘টক্সিক’ পরিচালনা করেছেন গীতু মোহনদাস। ছবিতে যশের পাশাপাশি কিয়ারা, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত রয়েছেন। আর ছবি মুক্তির পর কিয়ারাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে স্বস্তিকার এই মন্তব্য নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে।

Stay Connected
Must Read