সুপ্রিম কোর্টের (Supreme Court) নজর এবার বাড়ির চার দেওয়ালের মধ্যে। বাড়িতে আদেউ বাবা-মা র ঠিকমতো দেখভাল হচ্ছে তো? নাকি বাড়িতেই তাঁরা অবহেলিত, নিরাপত্তাহীন বা অসম্মানিত ?তাহলে বিষয়টি এবার শুধু পারিবারিক ঝামেলা হিসেবে দেখবে না আইন। এমন পরিস্থিতিতে প্রয়োজন হলে বাড়ি থেকে কাউকে উচ্ছেদের নির্দেশও দেওয়া যেতে পারে। প্রবীণ নাগরিকদের সুরক্ষা নিয়ে এমনই গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।


২০০৭ সালের Maintenance and Welfare of Parents and Senior Citizens Act-এর অধীনে তৈরি ট্রাইব্যুনাল (Tribunal) কোনও প্রবীণ নাগরিকের রক্ষণাবেক্ষণ বা সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজন হলে সম্পত্তি থেকে কাউকে উচ্ছেদের নির্দেশ দিতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)।
বিচারপতি পি এস নরসিমহা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ বলেছে, বয়স বাড়া যেন ‘অবহেলা, নিরাপত্তাহীনতা বা অসম্মান’-এর সমার্থক না হয়ে যায়। প্রবীণদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই এই আইনের অন্যতম উদ্দেশ্য।
এই রায়ের পিছনে রয়েছে রবি কান্ত গুপ্তের করা একটি আপিল। তাঁর ৮১ বছরের মা নিজের বাড়ি ছেড়ে একটি বৃদ্ধাশ্রমে (Old-age Facility) থাকতে বাধ্য হয়েছিলেন। রবি কান্ত গুপ্ত জেলা ম্যাজিস্ট্রেটের (District Magistrate) কাছে আবেদন করে তাঁর ছেলেকে ওই সম্পত্তি থেকে উচ্ছেদের দাবি জানান। অভিযোগ ছিল, তাঁর ছেলে তাঁর ঠাকুমাকে বাড়িতে থাকতে দিচ্ছিলেন না এবং বাড়িতে উপদ্রবও তৈরি করেছিলেন।
আরও পড়ুন – জলের তলায় রাস্তা, ভাঙছে নদীবাঁধ! কলকাতার মাথার উপর ঘোর বিপদ, কবে থামবে এই বৃষ্টি?
২০২২ সালের নভেম্বরে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (Sub-Divisional Magistrate) ওই ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশ দেন।
কিন্তু মামলা সেখানেই শেষ হয়নি। এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) পরে উচ্ছেদের নির্দেশ বাতিল করে জানায়, ২০০৭ সালের আইনের অধীনে কর্তৃপক্ষের এমন উচ্ছেদের ক্ষমতা নেই। ২০২৪ সালের জানুয়ারিতে গুপ্তের পুনর্বিবেচনার আবেদনও খারিজ করে হাইকোর্ট।
শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট (Supreme Court) হাইকোর্টের দুই নির্দেশই বাতিল করে দেয়। আগের উচ্ছেদের নির্দেশও পুনর্বহাল করা হয়। আদালত (Supreme Court) জানিয়েছে, আইনের ৭ নম্বর ধারায় ট্রাইব্যুনাল গঠনের কথা রয়েছে। ৮ নম্বর ধারায় সংক্ষিপ্ত পদ্ধতিতে তদন্ত করার এবং দেওয়ানি আদালতের (Civil Court) মতো কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। আর ২৭ নম্বর ধারায় দেওয়ানি আদালতের (Supreme Court) এখতিয়ার (Jurisdiction) নিষিদ্ধ করা হয়েছে। এই আইনি কাঠামো থেকেই প্রবীণ নাগরিকের রক্ষণাবেক্ষণ বা সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজন হলে উচ্ছেদের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।
এই প্রসঙ্গে আদালত (Supreme Court) ২০২১ সালের এস ভানিথা বনাম ডেপুটি কমিশনার মামলার রায়ের কথাও উল্লেখ করেছে। পাশাপাশি সংবিধানের ২১ ও ৪১ নম্বর অনুচ্ছেদের কথাও সামনে এনেছে বেঞ্চ। সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, প্রবীণ নাগরিক বা বাবা-মায়ের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজন হলে উচ্ছেদের নির্দেশ দেওয়া যেতে পারে।
আরও পড়ুন – ভাঙা কাচেই বদলাচ্ছে ভারতীয়দের ফোন?
অর্থাৎ, শুধু সম্পত্তির দখল নিয়ে প্রশ্ন নয়—প্রবীণ বাবা-মায়ের নিরাপত্তা, মর্যাদা এবং প্রয়োজনীয় দেখভাল নিশ্চিত করাও আইনের গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই সুরক্ষা প্রয়োজন হলে ট্রাইব্যুনালের হাতে উচ্ছেদের নির্দেশ দেওয়ার ক্ষমতাও রয়েছে।



