কতটা বড় হবে যশের কামব্যাক? মুক্তির আগেই যে হিসাব সামনে এসছে, তাতে প্রশ্নটা এখন আর শুধু ছবি কেমন হয়েছে, তা নিয়ে নয়—বরং প্রথম দিনেই ‘টক্সিক’(Toxic) কতটা দাপট দেখাবে, সেটাই আলোচনার কেন্দ্রে। ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে এসেছে যশ অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। গীতু মোহানদাস পরিচালিত এই ছবিকে ঘিরে মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা ছিল।

গীতু মোহানদাসের পরিচালনায় তৈরি এই ছবিটি (Toxic) ২৬ আগস্ট পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে এসেছে। শুক্রবার, ২১ আগস্ট সকাল থেকেই শুরু হয়েছিল অগ্রিম টিকিট বিক্রি (Advance Booking)। পাঁচ দিনের বুকিং শেষে ছবিটির প্রথম দিনের জন্য ১৫ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। সেখান থেকে আয় হয়েছে প্রায় ৫০ কোটি টাকা।
আরও পড়ুন – রোগ সারাচ্ছেন নাকি বিষ খাচ্ছেন? জেনে নিন আসল ও নকল ওষুধ চেনার সহজ উপায়!
আগাম টিকিট বিক্রির (অ্যাডভান্স বুকিং) হিসাবও সেই প্রত্যাশারই ইঙ্গিত দিচ্ছে। একাধিক রিপোর্টে দেখা যাচ্ছে, মুক্তির আগে ছবিটির (Toxic) টিকিট বিক্রি ইতিমধ্যেই উল্লেখযোগ্য জায়গায় পৌঁছেছে। ফলে প্রথম দিনেই বড় অঙ্কের ব্যবসার সম্ভাবনা তৈরি হয়েছে।

মজার বিষয় হল, শুরুতে কন্নড় সংস্করণই এগিয়ে থাকলেও পরে হিন্দি সংস্করণ প্রত্যাশার তুলনায় অনেক ভালো ব্যবসা করেছে। অগ্রিম বুকিং থেকেই হিন্দি সংস্করণে এসেছে প্রায় ২৫ কোটি টাকা। কন্নড় সংস্করণের আয় প্রায় ১৮ কোটি টাকা হলেও সেখানে আসনভর্তি (Occupancy) বেশি ছিল। যশের ‘কেজিএফ’ সিরিজের পর উত্তর ভারতে তাঁর জনপ্রিয়তার প্রভাব এখানেও স্পষ্ট।
কন্নড় সংস্করণের পাশাপাশি হিন্দি বাজারকেও ‘টক্সিক’(Toxic)-এর ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে দেখা হচ্ছে। বক্স অফিস (Box Office) বিশেষজ্ঞদের অনুমান, সবকিছু ঠিকঠাক চললে প্রথম দিনেই ছবিটি ভারত ও বিদেশ মিলিয়ে প্রায় ১৩০ কোটি টাকার ব্যবসার দিকে এগোতে পারে। তবে এটি এখনও অনুমান, নিশ্চিত আয় নয়।
এখানেই তৈরি হয়েছে আসল কৌতূহল। ‘টক্সিক’ (Toxic) কি ‘অ্যানিম্যাল’-এর প্রথম দিনের ব্যবসাকে ছাপিয়ে যেতে পারবে? বর্তমান বক্স অফিস প্রত্যাশা বলছে, সেই সম্ভাবনা রয়েছে। এমনকী ‘ধুরন্ধর ২’-এর মতো বড় ওপেনিং পাওয়া ছবির সঙ্গেও তুলনা শুরু হয়েছে। তবে যশের নিজের ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর উদ্বোধনী রেকর্ড এখনও অনেকটাই দূরের বিষয়।

তবে এখানেই একটা বড় কিন্তু আছে। যশের নিজের ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর ১৬৪ কোটি টাকার উদ্বোধনী রেকর্ড এখনও অনেকটাই দূরে। চলতি বছরের ‘পেড্ডি’র ১১৭ কোটি টাকার ওপেনিং পেরিয়ে যেতে পারে ‘টক্সিক’(Toxic), কিন্তু ২০৫ কোটি টাকার বিশাল উদ্বোধন করা ‘ধুরন্ধর ২’-কে ছোঁয়ার সম্ভাবনা নেই বলেই হিসাব।আর সেই কারণেই প্রথম দিনের ব্যবসার দিকে এখন নজর গোটা ইন্ডাস্ট্রির।
ছবিতে যশের সঙ্গে রয়েছেন কিয়ারা আডবাণী, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত।
আরও পড়ুন – পাতালের অন্ধকারে শিবের জগৎ, পাতাল ভুবনেশ্বর

তবে শুধু বক্স অফিসের অঙ্কই শেষ কথা বলবে না। মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া কেমন হয়, সেটাই ঠিক করবে এই আগ্রহ কতদিন ধরে রাখা সম্ভব। প্রথম দিনের ঝড় শেষ পর্যন্ত বড় সাফল্যে বদলায় কি না, এখন সেদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা।
