সপ্তাহের ক্লান্তিকর দিনগুলো পেরিয়ে অবশেষে হাজির বহু প্রতীক্ষিত উইকেন্ড! আর ছুটির দিন মানেই তো সোফায় আরাম করে বসে ওটিটি প্ল্যাটফর্মে (OTT Releases) নতুন কিছু দেখার মোক্ষম সুযোগ।
এই সপ্তাহে ওটিটি দুনিয়ায় (OTT Releases) বিনোদনের এক এলাহি আয়োজন অপেক্ষা করছে আপনার জন্য। মিষ্টি প্রেমের গল্প থেকে শুরু করে রুদ্ধশ্বাস ক্রাইম থ্রিলার, ডার্ক ফ্যান্টাসি কিংবা উত্তর কলকাতার পুরনো বাড়ির হাড়হিম করা রহস্য— কী নেই এই তালিকায়! এই উইকেন্ডে দর্শকদের ড্রয়িংরুম কাঁপাতে কোন কোন নতুন ছবি ও সিরিজ আসছে, দেখে নিন এক নজরে।
আরও পড়ুন – Smartphone : বর্ষায় স্মার্টফোন সুরক্ষিত রাখার সহজ উপায়!
সপ্তডিঙার গুপ্তধন
মুক্তির তারিখ: ১৭ জুলাই, ২০২৬
প্ল্যাটফর্ম: হইচই (Hoichoi)

দর্শকদের জন্য এই সপ্তাহের সবচেয়ে বড় সারপ্রাইজ নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম (OTT Releases) ‘হইচই’। বাঙালির প্রিয় সোনাদার নস্টালজিয়া এবার হইচই-তে। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ১৭ জুলাই থেকেই স্ট্রিম করা শুরু হচ্ছে ‘সপ্তডিঙার গুপ্তধন’। আবির চট্টোপাধ্যায়ের বুদ্ধিদীপ্ত সোনাদা, অর্জুন চক্রবর্তীর আবির আর ইশা সাহার ঝিনুকের মিষ্টি রসায়ন বাঙালির গোয়েন্দা-প্রেমকে আবারও উসকে দিতে প্রস্তুত।
দহন
মুক্তির তারিখ: ১৬ জুলাই, ২০২৬
প্ল্যাটফর্ম: স্টেজ (Stage)
দর্শকদের জন্য এই সপ্তাহান্তের আরও একটি বড় চমক হলো ‘দহন’। সদ্য বাংলায় পথচলা শুরু করা ওটিটি প্ল্যাটফর্ম (OTT Releases) ‘স্টেজ’-এ মুক্তি পেয়েছে এই সাইকোলজিক্যাল থ্রিলার। উত্তর কলকাতার এক পুরনো বনেদি বাড়ির প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে উঠে এসেছে এক দশক পুরনো মর্মান্তিক ঘটনা আর তার সঙ্গে জড়িয়ে থাকা অন্ধকার রহস্য। শুভেন্দু চক্রবর্তী পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন সিদ্ধার্থ সেন, অ্যানমেরি টম এবং পূজা সরকার। যারা পরতে পরতে সাসপেন্স ভালোবাসেন, তাদের জন্য এটি মাস্ট ওয়াচ!
আরও পড়ুন – Smartphone : এক ধাক্কায় ৪৭ হাজার টাকা সস্তা Samsung Galaxy S25 Edge 5G
চান্দ মেরা দিল (Chand Mera Dil)
মুক্তির তারিখ: ১৭ জুলাই, ২০২৬
প্ল্যাটফর্ম: জিও হটস্টার (JioHotstar)

আধুনিক সম্পর্কের জটিলতা, ভালোবাসা এবং হৃদয়ভাঙার গল্প নিয়ে হাজির হচ্ছে ‘চান্দ মেরা দিল’ (OTT Releases)। বিবেক সোনি পরিচালিত এই হিন্দি রোমান্টিক ড্রামায় জুটি বেঁধেছেন লক্ষ্য এবং অনন্যা পাণ্ডে (আরাভ এবং চাঁদনি)। প্রেমের পথে লুকিয়ে থাকা অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলো কীভাবে দুটি মানুষের জীবন বদলে দেয়, তা নিয়েই বোনা হয়েছে এই ছবির গল্প।
মা ইন্টি বাঙ্গারাম (Maa Inti Bangaaram)
মুক্তির তারিখ: ১৭ জুলাই, ২০২৬
প্ল্যাটফর্ম: জিও হটস্টার (JioHotstar)
দীর্ঘদিন সিনেমায় পর্দা কাঁপানোর পর এবার ওটিটি-র পর্দায় (OTT Releases) মাজিক দেখাতে হাজির দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার সামান্থা রুথ প্রভুর মা ইন্টি বাঙ্গারাম (Maa Inti Bangaaram)। অ্যাকশন আর ক্রাইম থ্রিলারের ভক্তদের জন্য থাকছে এই হাই-ভোল্টেজ তেলুগু ছবিটি। গল্পে সামান্থা (স্বর্ণা) একজন প্রাক্তন সুপারি কিলার, যে অতীত ভুলে এক শান্ত গৃহবধূর জীবন বেছে নিয়েছে। কিন্তু পুরনো অন্ধকার অতীত যখন ফিরে আসে, তখন বাধ্য হয়েই তাকে আবার নিজের সেই ভয়ংকর সত্তাকে জাগিয়ে তুলতে হয়।
আরও পড়ুন – Air Fryer : তেলহীন রান্নার জাদু নাকি স্বাস্থ্যের প্রচ্ছন্ন ঝুঁকি?
দ্য ইস্ট প্যালেস (The East Palace)
মুক্তির তারিখ: ১৭ জুলাই, ২০২৬
প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স (Netflix)

কে-ড্রামা (K-Drama) প্রেমীদের জন্য নেটফ্লিক্সের (OTT Releases) এই সপ্তাহের উপহার একটি দুর্দান্ত সুপারন্যাচারাল ফ্যান্টাসি সিরিজ। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় তারকা নাম জু-হিউক এবং রোহ ইউন-সিও এখানে মূল চরিত্রে অভিনয় করেছেন। রাজপ্রাসাদের এক ভয়ংকর অভিশাপের রহস্য উদঘাটন করতে এক অহংকারী ভূত শিকারী এবং মৃতদের কন্ঠস্বর শুনতে পাওয়া এক অভিশপ্ত রাজকীয় দাসী কীভাবে একসঙ্গে লড়াই করে, সেই রোমহর্ষক ও গা ছমছমে গল্পই বলবে এই কোরিয়ান সিরিজ।
আরও পড়ুন – Hair Treatment : ঝলমলে চুলের নেশা, হেয়ার ট্রিটমেন্ট কি সত্যিই নিরাপদ?
ডিজায়ার (Desire)
মুক্তির তারিখ: ১৭ জুলাই, ২০২৬
প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স (Netflix)
বিশ্বাসঘাতকতার এক রুদ্ধশ্বাস মেক্সিকান থ্রিলার হলো ‘ডিজায়ার’(OTT Releases) । এক সফল আইনজীবী লুসেরোর নিখুঁত জীবন তছনছ হয়ে যায়, যখন সে তার মেয়ের সাঁতার কোচের সঙ্গে এক গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও ভয়ংকর রূপ নেয় যখন তার মেয়েও একই মানুষের প্রেমে পড়ে, শুরু হয় এক বিষাক্ত লাভ-ট্রায়াঙ্গেল।
২৩,০০০ লাইভস (23,000 Lives)
মুক্তির তারিখ: ১৭ জুলাই, ২০২৬
প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স (Netflix)

সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই জার্মান ড্রামাটি দর্শকদের মনে গভীর রেখাপাত করবে। একদল idealistic তরুণ বার্লিন থেকে তহবিল সংগ্রহ করে ভূমধ্যসাগরে রিফিউজি বা উদ্বাস্তুদের জীবন বাঁচাতে একটি উদ্ধারকারী জাহাজ নামায়। কিন্তু মানবিকতার এই কঠিন লড়াই খুব দ্রুতই এক চরম আইনি ও নৈতিক সংকটের রূপ নেয়, যা তাদের বিশ্বাসের ভিত নাড়িয়ে দেয়।
আরও পড়ুন – আইফোন-ম্যাক কিনতে হলে গুনতে হবে বেশি দাম!
তাহলে আর দেরি কীসের? চটপট সাজিয়ে নিন আপনার উইকেন্ড ওয়াচলিস্ট। রোমান্স থেকে রক্তগরম করা থ্রিলার, নাকি ভূতুড়ে রহস্য—কোনটা দিয়ে শুরু করবেন আপনার উইকেন্ডের বিঞ্জ-ওয়াচিং সেশন? পপকর্ন হাতে নিয়ে প্রস্তুত হয়ে যান, আর উপভোগ করুন ওটিটি দুনিয়ার (OTT Releases) এই দুর্দান্ত আয়োজন।



