HomeসফরMusafir Cafe: পাহাড়ি উপত্যকায় প্রেমের ঠিকানা: বাস্তবে কোথায় এই 'মুসাফির ক্যাফে'?

Musafir Cafe: পাহাড়ি উপত্যকায় প্রেমের ঠিকানা: বাস্তবে কোথায় এই ‘মুসাফির ক্যাফে’?

- Advertisement -spot_img

মেঘে ঢাকা পাহাড়, পাইনের সারি আর কাঠের তৈরি এক স্বপ্নের মতো ক্যাফে! বিক্রান্ত ম্যাসি, বেদিকা পিন্টো এবং মহিমা মাকওয়ানা অভিনীত ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’ (Musafir Cafe) দেখার পর থেকে তরুণ প্রজন্মের মনে একটাই প্রশ্ন— চন্দর আর সুধার এই জাদুকরী প্রেমের ঠিকানা কি বাস্তবেও আছে? উত্তর হলো, হ্যাঁ!

দিব্য প্রকাশ দুবের জনপ্রিয় হিন্দি উপন্যাস ‘মুসাফির ক্যাফে’ (Musafir Cafe) অবলম্বনে তৈরি এই সিরিজের দৃষ্টিনন্দন ক্যাফেটি কোনো স্টুডিওর সেট নয়। বাস্তবে এর নাম ‘ঝরীপানী ক্যাস্‌ল’ (Jharipani Castle), যা উত্তরাখণ্ডের রানী মসূরীর (Mussoorie) বুকেই লুকিয়ে রয়েছে।

নেটফ্লিক্সে(Netflix) সিরিজটি মুক্তি পাওয়ার পর থেকেই ভ্রমণপিপাসুদের মধ্যে’সেট-জেটিং’(Set-jetting)-এর (সিনেমার লোকেশনে ঘুরতে যাওয়ার ট্রেন্ড) হিড়িক পড়েছে। মসূরীর মল রোড থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে দুন উপত্যকার (Doon Valley) কোলে অবস্থিত এই বিলাসবহুল বুটিক হোমস্টে (Jharipani Castle) এখন পর্যটকদের উইকেন্ড ট্রিপের হট-ফেভারিট।

আরও পড়ুন: গোয়ার মজা এবার মন্দারমনিতে!

এই জায়গাটি শুধুই একটি রিসর্ট নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস। একসময় এটি ছিল ব্রিটিশ সেনাকর্তাদের গেস্ট হাউস। স্বাধীনতার পর তা পরিণত হয় পটিয়ালা রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাস বা ‘পটিয়ালা হাউস’-এ। বর্তমান মালিক বাহরি পরিবার এর ঔপনিবেশিক আমলের রাজকীয় স্থাপত্যে কোনো আঁচড় পড়তে দেননি। কাঁচের দেওয়াল, মেহগনি ও সেগুন কাঠের মেঝে, উন্মুক্ত ছাদ এবং ভিক্টোরিয়ান যুগের পুরনো পেন্টিং— সব মিলিয়ে এক অদ্ভুত মায়াবী ও নস্টালজিক পরিবেশ।

থাকবেন কোথায়, খরচ কত?

বাজেট ও রুচি অনুযায়ী এখানে রয়েছে নানা ধরনের রাজকীয় থাকার ব্যবস্থা:

  • লগ হাট (Log Hut): কাঠের তৈরি এই কুটিরগুলো আপনাকে পাহাড়ি গ্রামের আদিম ছোঁয়া দেবে। সাধারণ লগ হাটের ভাড়া প্রতি রাতে ৪,৬০০ থেকে ৮,৫০০ টাকার মধ্যে। তবে শনি-রবিবারের উইকেন্ড ট্রিপে দু’জনের জন্য খরচ পড়বে আনুমানিক ১২,৫৮৫ টাকা
  • ডিলাক্স লগ হাট (Deluxe Log Hut): আরও কিছুটা প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য বেছে নিতে পারেন এই রুম। কর ছাড়া প্রতি রাতের ভাড়া ১০,০০০ থেকে ১৫,০০০ টাকার কাছাকাছি।
  • ভ্যালি ভিউ ডিলাক্স (Valley View Deluxe): ১৯ শতকের আভিজাত্য, মেঝের ওপর নরম কাশ্মীরি কার্পেট আর জানলা দিয়ে দুন ভ্যালির মনমাতানো দৃশ্য! এক রাত কাটানোর খরচ ২০,০০০ থেকে ২২,০০০ টাকা।
  • স্যান্তোরিনি ডিলাক্স ও জাকুজ়ি স্যুট (Santorini Deluxe & Jacuzzi Suite): কাঁচের দেওয়াল ঘেরা এই স্যুটগুলো হানিমুন (Honeymoon Suite) বা রোমান্টিক ছুটির জন্য সেরা। দুন উপত্যকার প্যানোরামিক ভিউ আর বিলাসবহুল অন্দরসজ্জার জন্য প্রতি রাতে খরচ হবে ২৫,০০০ থেকে ২৬,০০০ টাকা। দু’রাত থাকলে কর সমেত তা ৫০ হাজার ছাড়াতে পারে।

আরও পড়ুন: ওজন কমানোর ওষুধে, ডায়েটই আসল চাবিকাঠি!

জরুরি টিপস:

  • বুকিং কৌশল: ঘুরতে যাওয়ার পরিকল্পনা বা অনলাইনে অনুসন্ধানের সময় ‘মুসাফির ক্যাফে’ (Musafir Cafe) নয়, খুঁজতে হবে ‘Jharipani Castle’ (Jharipani Castle) নামে।
  • সঠিক সময়: সারা বছরই মসূরীর আবহাওয়া মনোরম থাকে, তবে শীতের আমেজ বা বর্ষার মেঘলা পাহাড়ি রূপ দেখতে অফ-সিজনে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
  • পরামর্শ: ঘরের সংখ্যা সীমিত এবং চাহিদা প্রচুর, তাই হুট করে না গিয়ে আগে থেকে বুকিং সেরে তবেই প্যাকিং শুরু করুন!

পাহাড়ের নিরিবিলিতে চন্দর আর সুধার মতো নিজেদের গল্পের নতুন অধ্যায় শুরু করতে চাইলে, আগামী ছুটিতে আপনার গন্তব্য হতেই পারে বাস্তবের এই ‘মুসাফির ক্যাফে’ (Musafir Cafe)!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,556
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img