Homeআন্তর্জাতিকDouble Darkness: এক রাতে সূর্যগ্রহণ-উল্কাবৃষ্টির ডাবল সারপ্রাইজ!

Double Darkness: এক রাতে সূর্যগ্রহণ-উল্কাবৃষ্টির ডাবল সারপ্রাইজ!

- Advertisement -spot_img

Double Darkness—নামটা শুনেই কৌতূহল জাগছে, তাই না? ভাবুন তো, এক রাতেই সূর্যগ্রহণ, তারপর কয়েক মিনিটের মধ্যেই সূর্যাস্ত, আর সেই রাতেই আকাশজুড়ে উল্কাবৃষ্টি! এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখতেই এখন গোটা ইউরোপের নজর মাত্র ১০ জনের একটি ছোট্ট গ্রামে। বছরের বেশিরভাগ সময় যেখানে চারপাশে শুধু নীরবতা। না আছে বড় হোটেল, না জমজমাট বাজার, না পর্যটকদের ভিড়। কিন্তু কি এমন ঘটতে চলেছে সেখানে, যার জন্য হাজার হাজার মানুষ আগেভাগেই ছুটে যাওয়ার পরিকল্পনা করছেন?

উত্তর স্পেনের বুর্গোস (Burgos) প্রদেশের ছোট্ট গ্রাম আভেলিয়ানোসা দে মুয়োনো (Avellanosa de Muñó) আগামী ১২ আগস্ট ইতিহাসের সাক্ষী হতে চলেছে। কারণ, ২০২৬ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ‘পাথ অব টোটালিটি’ বা সম্পূর্ণ গ্রহণের কেন্দ্রীয় পথের ঠিক মাঝামাঝি অবস্থান করছে এই গ্রাম। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ১৯১২ সালের পর এই প্রথম স্পেনের মূল ভূখণ্ড থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। একই সঙ্গে ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ড থেকেও এটি প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তাই এই ঘটনাকে কয়েক দশকের অন্যতম বড় জ্যোতির্বৈজ্ঞানিক আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে।

তবে শুধু সূর্যগ্রহণই নয়, সবচেয়ে বড় আকর্ষণ লুকিয়ে রয়েছে এর সময়ে। গ্রহণটি ঘটবে সূর্যাস্তের ঠিক আগে। ফলে দর্শকরা এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হবেন, যাকে অনেকেই বলছেন ‘ডাবল ডার্কনেস’(Double Darkness) বা দ্বিগুণ অন্ধকার।

আরও পড়ুন – HIV যুদ্ধে নতুন আশা! খাওয়ার ওষুধেই মিলবে সাফল্য?

প্রথমে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেবে। কয়েক মুহূর্তের জন্য দিনের আলো প্রায় রাতের মতো অন্ধকারে বদলে যাবে। এরপর আবার সূর্যের আলো ফিরে আসবে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ থাকবে না। অল্প কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক সূর্যাস্ত হবে এবং দ্বিতীয়বারের মতো নেমে আসবে রাতের অন্ধকার। কয়েক মিনিটের ব্যবধানে এমন দুটি আলাদা অন্ধকার দেখার সুযোগ সত্যিই অত্যন্ত বিরল।

চমক এখানেই শেষ নয়। একই রাতে আকাশে দেখা যাবে বিখ্যাত পারসেইড (Perseid) উল্কাবৃষ্টি। প্রতিবছর আগস্ট মাসে এই উল্কাবৃষ্টি দেখা যায়, তবে সূর্যগ্রহণের রাতের সঙ্গে এর এমন মিলন অত্যন্ত বিরল ঘটনা। ফলে যারা সেদিন সেখানে থাকবেন, তারা একই রাতে দুটি অসাধারণ মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ পাবেন।

অবাক করার বিষয়, এই গ্রামে পর্যটকদের জন্য বড় কোনও পরিকাঠামো নেই। নেই বড় হোটেল বা বিলাসবহুল রেস্তোরাঁ। তবুও জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশপ্রেমীদের প্রথম পছন্দ এই গ্রাম। কারণ চারপাশে বিস্তীর্ণ গমক্ষেত, পাহাড় আর খোলা আকাশ। সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে কৃত্রিম আলোর দূষণ (Light Pollution) প্রায় নেই বললেই চলে। ফলে সূর্যগ্রহণ ও রাতের আকাশ (Double Darkness) দেখার জন্য পরিবেশ প্রায় আদর্শ।

এই বিরল ঘটনা (Double Darkness) র খবর ছড়িয়ে পড়তেই আশপাশের থাকার জায়গাগুলিও অনেক আগেই ভরে গেছে। কাছের ঐতিহাসিক Parador de Lerma হোটেলও বহু বছর আগে থেকেই ওই সময়ের জন্য সম্পূর্ণ বুক হয়ে গেছে।

স্থানীয় পর্যটন কর্মকর্তাদের মতে, বড় শহরের ভিড় এড়িয়ে পরিষ্কার আকাশের অভিজ্ঞতা পেতেই মানুষ এই ছোট্ট গ্রামকে বেছে নিচ্ছেন। এমনকি বহু বছর আগে গ্রাম ছেড়ে চলে যাওয়া পুরনো বাসিন্দারাও সেই ঐতিহাসিক রাতের সাক্ষী হতে আবার ফিরে আসছেন।

স্থানীয় বাসিন্দা সারা আলভারেজ রদ্রিগেজ পর্যটকদের একটি বিশেষ পরামর্শও দিয়েছেন। তাঁর মতে, গ্রামের পাশের গুহার উপরের উঁচু জায়গায় উঠলে চারপাশের বিস্তীর্ণ প্রান্তর, সূর্যগ্রহণ আর রাতের আকাশ—সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য একসঙ্গে উপভোগ করা সম্ভব।

আরও পড়ুন – অতিরিক্ত চিন্তাতেই কি হারিয়ে ফেলছেন নিজেকে?

একটি মাত্র রাত, একটি ছোট্ট গ্রাম আর আকাশে একের পর এক মহাজাগতিক বিস্ময়—এমন দৃশ্য জীবনে একবার দেখার সুযোগই হয়তো অনেকের কাছে আজীবনের স্মৃতি হয়ে থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,614
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img