HomeবিনোদনAsha Bhosle Tribute : আশাকে শ্রদ্ধা, এ আর রহমানের ডাকে হাজির কিং...

Asha Bhosle Tribute : আশাকে শ্রদ্ধা, এ আর রহমানের ডাকে হাজির কিং খান- কমল হাসান

- Advertisement -spot_img

আশা ভোঁসলেকে (Asha Bhosle) শ্রদ্ধা জানাতে এবার এ আর রহমানের বিশেষ উদ্যোগে এবার যুক্ত হলেন শাহরুখ খানকমল হাসান আর এই খবর সামনে আসতেই নতুন করে চর্চায় এসেছে বিশেষ এই আয়োজন।

আশা ভোঁসলে (Asha Bhosle)র প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হচ্ছে এ আর রহমানের এই বিশেষ মিউজিক্যাল প্রজেক্ট। রবিবার এক্স (X)-এ প্রথমে শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়ে রহমান জানান, কিং খান এই শ্রদ্ধার্ঘ্যের মিউজিক ভিডিওর অংশ হতে রাজি হয়েছেন। এরপর সোমবার কমল হাসানকেও ধন্যবাদ জানান রহমান। ভারতীয় সিনেমায় তাঁর দীর্ঘ অবদানের কথা উল্লেখ করে রহমান জানান, এই শ্রদ্ধার্ঘ্যের অংশ হিসেবে কমল হাসানের সমর্থন পাওয়াটা তাঁর কাছে বিশেষ।

অর্থাৎ, আশা ভোঁসলে (Asha Bhosle) কে নিয়ে রহমানের এই বিশেষ উদ্যোগে বলিউডের শাহরুখ খান এবং তামিল সিনেমার কমল হাসান—দুই তারকারই যোগ রয়েছে। তবে দু’জনকে ভিডিওতে ঠিক কী ভূমিকায় দেখা যাবে, তা এখনও প্রকাশ্যে জানাননি রহমান।

আরও পড়ুন বাবা-মাকে অবহেলা করলে বাড়ি ছাড়তে হবে, সুপ্রিম কোর্ট

এ আর রহমানের এই শ্রদ্ধার্ঘ্যের পরিকল্পনা অবশ্য নতুন নয়।

আশা ভোঁসলে (Asha Bhosle) জীবিত থাকতেই এই প্রকল্পের ভাবনা শুরু করেছিলেন রহমান। তাঁর ইচ্ছে ছিল, একদিন কিংবদন্তি গায়িকা নিজেই এই বিশেষ কাজটি দেখতে পারবেন। কিন্তু সেই ইচ্ছে পূরণ হওয়ার আগেই প্রয়াত হন আশা ভোঁসলে।

গত জুনে বিশ্ব সংগীত দিবসের (World Music Day) দিন এই প্রজেক্টের টিজার (Teaser) প্রকাশ করেছিলেন রহমান। সেই ঝলকেই বোঝা গিয়েছিল, ভারতীয় সংগীতের কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানাতেই তৈরি হচ্ছে এই বিশেষ আয়োজন।

তবে এই উদ্যোগের উদ্দেশ্য শুধু স্মৃতিচারণ নয়। আশা ভোঁসলে(Asha Bhosle) র গান এবং তাঁর সংগীত-ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছেও পৌঁছে দেওয়াই অন্যতম লক্ষ্য। কয়েক দশক ধরে বিভিন্ন ধরনের গানে তাঁর স্বতন্ত্র কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করেছে।

ভারতীয় সিনেমার প্লেব্যাক (Playback) সংগীতেও আশা ভোঁসলে(Asha Bhosle) র অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক ভাষায় গান গেয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন তিনি। তাই তাঁর স্মৃতিতে রহমানের এই উদ্যোগ স্বাভাবিকভাবেই বিশেষ তাৎপর্য বহন করছে।

আশা ভোঁসলে (Asha Bhosle) ১২ এপ্রিল ২০২৬, ৯২ বছর বয়সে প্রয়াত হন। তাঁর প্রয়াণে ভারতীয় সংগীতজগতে নেমে আসে শোকের ছায়া। তবে তাঁর গান আজও বহু প্রজন্মের শ্রোতার কাছে সমানভাবে জনপ্রিয়।

২০২৬ সালের শুরুতে ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড (Virtual Band) গোরিলাজের (Gorillaz) ‘দ্য মাউন্টেন’ (The Mountain) অ্যালবামে তাঁর সহযোগিতার কথাও উঠে এসেছে। সেখানে ‘দ্য শ্যাডোয়ি লাইট’ (The Shadowy Light) গানটিতে তাঁর অংশগ্রহণের কথা জানা যায়।

আরও পড়ুন – জলের তলায় রাস্তা, ভাঙছে নদীবাঁধ! কলকাতার মাথার উপর ঘোর বিপদ, কবে থামবে এই বৃষ্টি?

আশার (Asha Bhosle) সেই সংগীতঐতিহ্যকে সামনে রেখেই এবার রহমানের শ্রদ্ধার্ঘ্য। সঙ্গে শাহরুখ খান ও কমল হাসানের মতো দুই কিংবদন্তির যোগদান এই বিশেষ মিউজিক ভিডিওকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। তবে শেষ পর্যন্ত এই দুই তারকাকে কীভাবে এই শ্রদ্ধার্ঘ্যে দেখা যাবে, সেটাই এখন দেখার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,614
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img