HomeবিনোদনKartik Aaryan: হাঁটুতে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি কার্তিক আরিয়ান

Kartik Aaryan: হাঁটুতে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি কার্তিক আরিয়ান

বলিউডে প্রযোজক হিসেবে নতুন ইনিংস শুরু করতেই বড় বিপত্তি। নিজের প্রযোজনায় তৈরি হতে চলা ছবির শুটিংয়ে গুরুতর চোট পেলেন অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) । হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তাঁর হাঁটুতে চোট লেগেছে বলে খবর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, অভিনেতার অস্ত্রোপচারও হতে পারে বলে বলিউড সূত্রে জানা যাচ্ছে।

আরও পড়ুন: ১০ বছর পর ফিরছে ‘বিগ বস বাংলা’, সঞ্চালকের আসনে সৌরভ! কবে থেকে দেখা যাবে?

কিছু দিন আগেই প্রযোজনা সংস্থা খুলে নতুন ভাবে পথচলা শুরু করেছেন ‘রুহ বাবা’। এবার সেই প্রযোজনা সংস্থার প্রথম ছবিতেই প্রযোজকের পাশাপাশি অভিনয়ও করছেন কার্তিক (Kartik Aaryan) । কাশ্মীরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের (Tajamul Islam) জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। ছবির পরিচালনায় রয়েছেন কবীর খান। এর আগে ‘৮৩’-এর মতো স্পোর্টস ড্রামা পরিচালনা করেছেন তিনি।

ছবিতে তাজামুল ইসলামের (Tajamul Islam) চরিত্রেই দেখা যাবে কার্তিককে (Kartik Aaryan) । কাশ্মীরের এক তরুণীর মেন্টর হিসেবে তাজামুল কী ভাবে তাঁর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই কাহিনিকেই কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবিটি।

জানা গিয়েছে, ইতিমধ্যেই কাশ্মীর এবং মুম্বইয়ে ছবির শুটিং শুরু হয়েছে। তাজামুলের চরিত্রে অভিনয়ের জন্য কিকবক্সিংয়ের বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন কার্তিক (Kartik Aaryan) । অ্যাকশন দৃশ্যগুলিকে বাস্তবসম্মত করে তুলতে শুটিংয়ের আগে অ্যাকশন প্রশিক্ষকদের সঙ্গে নিয়মিত অনুশীলন করছিলেন তিনি।

সেই প্রশিক্ষণের সময়ই ঘটে বিপত্তি। একটি কঠিন অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি নেওয়ার সময় হাঁটুতে গুরুতর চোট পান অভিনেতা। সূত্রের খবর, বর্তমানে মুম্বইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চোটের কারণে আপাতত ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর হাঁটুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। অস্ত্রোপচার হলে কার্তিককে (Kartik Aaryan) কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। সুস্থ না হওয়া পর্যন্ত শুটিংয়ে ফেরার সম্ভাবনাও নেই।

আরও পড়ুন: তৃতীয় সন্তান নিলেই এক বছর ছুটি! মহিলা সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত

নতুন ছবির জন্য দীর্ঘদিন ধরে শারীরিক প্রস্তুতি নিচ্ছিলেন কার্তিক (Kartik Aaryan) । কিকবক্সিংয়ের কঠিন প্রশিক্ষণের পাশাপাশি ছবির অ্যাকশন দৃশ্যের জন্যও বিশেষ প্রস্তুতি চলছিল। কিন্তু শুটিংয়ের আগেই সেই প্রশিক্ষণের সময় চোট পাওয়ায় আপাতত থমকে গেল তাঁর নতুন ছবির কাজ।

Stay Connected
Must Read