HomeবিনোদনBigg Boss Bangla: ১০ বছর পর ফিরছে ‘বিগ বস বাংলা’, সঞ্চালকের আসনে...

Bigg Boss Bangla: ১০ বছর পর ফিরছে ‘বিগ বস বাংলা’, সঞ্চালকের আসনে সৌরভ! কবে থেকে দেখা যাবে?

দীর্ঘ প্রায় এক দশকের অপেক্ষার অবসান। বাংলার টেলিভিশনের পর্দায় ফের ফিরছে বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla) । তবে এবারের প্রত্যাবর্তনে রয়েছে বড় চমক। সঞ্চালকের আসনে থাকছেন বলিউডের কোনও তারকা নন, বাংলার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই স্টার জলসার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ্যে এসেছে শো-এর নতুন প্রোমো। আর তা প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা।চ্যানেলের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ আগস্ট হবে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র গ্র্যান্ড ওপেনিং। এরপর ৩১ আগস্ট থেকে প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে এই রিয়্যালিটি শো।

আরও পড়ুন: তৃতীয় সন্তান নিলেই এক বছর ছুটি! মহিলা সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত

বাংলায় প্রথমবার ‘বিগ বস’ (Bigg Boss Bangla) শুরু হয়েছিল ২০১৩ সালে। সেই সিজনের সঞ্চালকের দায়িত্বে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এরপর ২০১৬ সালে দ্বিতীয় সিজনে সঞ্চালক হিসেবে দেখা গিয়েছিল অভিনেতা জিৎকে। দ্বিতীয় সিজনের পর দীর্ঘ বিরতি। প্রায় ১০ বছর পর তৃতীয় সিজন নিয়ে ফের বাংলার দর্শকদের সামনে হাজির হচ্ছে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla) ।সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালক হিসেবে যোগ দেওয়াই এবারের সিজনের অন্যতম বড় আকর্ষণ। দীর্ঘদিন ধরে ‘দাদাগিরি’-র সঞ্চালক হিসেবে বাংলার দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার সেই পরিচিত ‘দাদা’-কেই দেখা যাবে সম্পূর্ণ অন্য ভূমিকায়।

বিগ বসের (Bigg Boss Bangla) ঘরে প্রতিযোগীদের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক, ঝামেলা, মতবিরোধ, আবেগ এবং নানা পরিস্থিতি সামলাতে দেখা যাবে সৌরভকে। ফলে তাঁর সঞ্চালনার ধরন কেমন হবে, তা নিয়েও দর্শকদের কৌতূহল তৈরি হয়েছে।চলতি বছরের মার্চে ইডেন গার্ডেন্সে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র প্রত্যাবর্তনের ঘোষণা করেছিল স্টার জলসা। সেই অনুষ্ঠানেই সৌরভকে শো-এর সঞ্চালক হিসেবে আনুষ্ঠানিক ভাবে সামনে আনা হয়।শো শুরু হওয়ার আগেই প্রতিযোগীদের নিয়ে টলিপাড়ায় জোর জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে অভিনেতা, ইনফ্লুয়েন্সার-সহ একাধিক পরিচিত মুখের নাম উঠে এসেছে। সায়ক চক্রবর্তী, ননসেন শমীক, যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের মতো নাম নিয়েও আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত এই নামগুলির কোনওটিই চ্যানেল বা সংশ্লিষ্ট তারকাদের তরফে আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি।‘বিগ বস’ (Bigg Boss Bangla)-এর মূল আকর্ষণ অবশ্য প্রতিযোগীরাই। একই ছাদের নীচে ভিন্ন পেশা, ব্যক্তিত্ব ও মতাদর্শের মানুষদের দীর্ঘদিন একসঙ্গে থাকার অভিজ্ঞতা থেকেই তৈরি হয় বন্ধুত্ব, সম্পর্ক, সংঘাত, জোট এবং নানা নাটকীয় পরিস্থিতি।

আরও পড়ুন: ভিমল ইলাইচি বিজ্ঞাপনে দোষটা কার?

দীর্ঘ ১০ বছর পর ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র প্রত্যাবর্তন এবং তার সঙ্গে সঞ্চালকের আসনে সৌরভ গঙ্গোপাধ্যায়—দুই মিলিয়ে এবারের সিজন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এখন দেখার, ক্রিকেটের মাঠের অধিনায়ক এবং ‘দাদাগিরি’-র দাদা হিসেবে পরিচিত সৌরভ ‘বিগ বস’ (Bigg Boss Bangla)-এর ঘরের উত্তাপ কতটা দক্ষ হাতে সামলাতে পারেন।

Stay Connected
Must Read