Homeআন্তর্জাতিকChatGPT : কিশোরদের হাতে AI, অপব্যবহার রুখতে বড় সিদ্ধান্ত

ChatGPT : কিশোরদের হাতে AI, অপব্যবহার রুখতে বড় সিদ্ধান্ত

কিশোর-কিশোরীদের হাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (ChatGPT) ব্যবহার আরও নিরাপদ করতে বড় পদক্ষেপ নিল ওপেনএআই। ১৩ থেকে ১৭ বছর বয়সি ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বিশেষ সুরক্ষা ব্যবস্থাসহ ‘ChatGPT for Teens’ আনার কথা জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন – Raaka: অ্যাটলির ৭০০ কোটির মহাধামাকা! ‘রাকা’য় মুখোমুখি আল্লু অর্জুন ও উইল স্মিথ, যোগ দিচ্ছেন কিং খান!

ওপেনএআইয়ের দাবি, এটি মূল ChatGPT-এরই একটি বিশেষ সংস্করণ। শেখা, সৃজনশীল কাজ এবং নতুন বিষয় সম্পর্কে জানার ক্ষেত্রে এর ব্যবহার অনেকটাই আগের মতোই থাকবে। তবে কিশোরদের বয়স ও মানসিক বিকাশের বিষয়টি মাথায় রেখে এতে বেশ কিছু অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হচ্ছে। এই সংস্করণের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হতে চলেছে অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা। অভিভাবকেরা তাঁদের কিশোর-কিশোরী সন্তানের অ্যাকাউন্টে নির্দিষ্ট নিয়ন্ত্রণ চালু করতে পারবেন। এর ফলে সন্তানের ChatGPT ব্যবহারের ক্ষেত্রে বাড়তি নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন – Google Pixel 11: স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব! ভারতের বাজারে এল গুগল পিক্সেল ১১ সিরিজের ৪টি ধামাকাদার মডেল

কিশোরদের ক্ষতিকর বা অনুপযুক্ত বিষয়বস্তু থেকে দূরে রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আত্মহানির মতো বিষয়, খাওয়াদাওয়ার অনিয়ম, হিংসাত্মক আচরণ, ক্ষতিকর অভ্যাস এবং যৌন উত্তেজক বিষয়বস্তু থেকে তাঁদের সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।শুধু তাই নয়, কিশোর ব্যবহারকারীদের সঙ্গে চ্যাটবটের (ChatGPT) কথোপকথনের ধরনেও পরিবর্তন থাকবে। প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ক্ষেত্রে ChatGPT অনেক সময় তুলনামূলক ভাবে মানবিক বা আবেগঘন ভঙ্গিতে কথা বললেও, কিশোরদের ক্ষেত্রে সেই প্রবণতা কমানো হবে। বিশেষ করে রোম্যান্টিক বা আবেগঘন সম্পর্ক তৈরির মতো কথোপকথন এড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন – Bengali old house nostalgia : হারিয়ে যাচ্ছে বাঙালি বাড়ির সেই চেনা মুখ?

এমনকি চ্যাটবটের নিজের কোনও অনুভূতি, চেতনা বা আবেগ রয়েছে—এমন ধারণা যাতে কিশোর ব্যবহারকারীদের মধ্যে তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হবে। অর্থাৎ কিশোরদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ChatGPT-কে আরও সংযত ও নির্দিষ্ট সীমার মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে।এদিকে, ChatGPT-র সামগ্রিক ব্যবস্থাতেও একের পর এক পরিবর্তন আসছে।

আরও পড়ুন – Soul after death: মৃত্যুর পর আত্মা কি ফেরে?

ব্যবহারকারীর সঙ্গে আগের কথোপকথনের (ChatGPT) তথ্য মনে রাখার ক্ষমতা আরও উন্নত করতে মেমরি-ভিত্তিক ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীর পছন্দ, আগের আলোচনা এবং নতুন কথোপকথনের তথ্য একসঙ্গে বিবেচনা করে ভবিষ্যতের উত্তর আরও ব্যক্তিগতকৃত করার চেষ্টা করছে চ্যাটবটটি।

Stay Connected
Must Read