HomeবিনোদনBigg Boss Bangla: দুর্গ জয়ে কারা? বিগ বস বাংলার সম্ভাব্য তালিকা ফাঁস!

Bigg Boss Bangla: দুর্গ জয়ে কারা? বিগ বস বাংলার সম্ভাব্য তালিকা ফাঁস!

Bigg Boss Bangla (Season 3): টিভি পর্দার সবচেয়ে চর্চিত আর টানটান রোমাঞ্চের রিয়্যালিটি শো নিয়ে বাঙালির উন্মাদনা এখন চরমে। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৩১আগস্ট থেকে স্টার জলসার পর্দায় শুরু হচ্ছে বিগ বস বাংলা সিজন ৩ (Bigg Boss Bangla Season 3) । বিগ বস বাংলার প্রতিযোগী তালিকা ঘিরে প্রতিদিনই তৈরি হচ্ছে নিত্যনতুন গুঞ্জন।

Bigg Boss Bangla

বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, হাতে নেই মোবাইল বা বই, নেই পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ। উৎসবের মরসুমে তিন মাসের এই কঠিন মানসিক ও শারীরিক সহনশীলতার খেলায় কারা নিজেদের ধরে রাখতে পারবেন, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। ‘দুর্গ জয় সহজ নয়’— সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মূল মন্ত্রের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এবারের মহারাজকীয় আসর।

Bigg Boss Bangla

আরও পড়ুন: দীপিকা ‘আউট’, রণবীরের বিপরীতে নতুন মুখ! ‘ব্রহ্মাস্ত্র ২’ কাস্টিংয়ে বিরাট ধামাকা

সম্ভাব্য সদস্যদের তালিকা: আসর জমাবেন কারা?

প্রতিবারের মতো এবারও টলিপাড়ার একঝাঁক জনপ্রিয় ও প্রিয় মুখকে ঘিরে জল্পনা আকাশ ছুঁয়েছে। গ্ল্যামার, রোমান্স এবং অভিনয় দক্ষতার জমজমাট ককটেল পরিবেশন করতে ঘরের অন্দরে পা রাখতে পারেন মনামী ঘোষ, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায় ও সোনামণি সাহার মতো তারকাদের নাম। তাঁদের সাথে টেলিপর্দার দাপুটে অভিনেতা ভরত কল এবং তরুণ তুর্কি সায়ক চক্রবর্তীর উপস্থিতি প্রায় নিশ্চিত বলেই মনে করছেন অনুরাগীরা। আবেগ আর স্মৃতির আলোড়ন তুলে আলোচনায় এসেছেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা তাপস পালের কন্যা সোহিনী পালও। অতীতে তাপস-জায়া নন্দিনী পালকে দেখা গিয়েছিল (Bigg Boss Bangla)-র এই মঞ্চে, তাই সোহিনীকে ঘিরে কৌতূহল দ্বিগুণ। পাশাপাশি, নিজের মধুর গায়কী আর ব্যক্তিগত জীবনের চর্চা পেরিয়ে কণ্ঠশিল্পী দুর্নিবার সাহা কীভাবে এই প্রতিযোগিতার চাপ সামলান, তা দেখতেও উদগ্রীব সবাই।

Bigg Boss Bangla

শুধু রুপোলি পর্দা বা ধারাবাহিক নয়, এবার ডিজিটাল দুনিয়ার রাজাদের নিয়েও বিশেষ পরিকল্পনা করেছেন নির্মাতারা। নেটপাড়ায় হাসির খোরাক জোগানো ‘লাফটারসেন’ ও ঝিলম গুপ্তের নাম যেমন শোনা যাচ্ছে, তেমনই খাবারের দুনিয়ার জনপ্রিয় ভ্লগার সৌম্যজিৎ ঘোষের (Zerowatt) কাছেও গিয়েছে অফিশিয়াল প্রস্তাব। নির্মাতাদের সাথে ইতিবাচক আলোচনার পর সৌম্যজিৎ নিজেও লড়াইয়ে নামতে উৎসুক। এছাড়াও গ্ল্যামারের রূপকথা বুনতে মিস ইউনিভার্স ইন্ডিয়ার রানার্স-আপ অঙ্কিতা সিংয়ের সাথে সাথে শোনা যাচ্ছে একজন নামকরা ফুটবলার ও প্রখ্যাত শেফের নাম। চমকের সেখানেই শেষ নয়! ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে আসতে পারেন জীতু কমল, বনি সেনগুপ্ত এবং আলেকজান্দ্রা টেলর। আর সবথেকে মেগা ধামাকা হতে চলেছেন টলিউডের জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান, যাঁদের উপস্থিতি খেলার সমীকরণ পুরো বদলে দিতে পারে!

Bigg Boss Bangla

প্রস্তাব পেলেও পিছিয়ে এলেন যাঁরা

সবাই কিন্তু মোবাইল ছাড়া ৯০০০ স্কয়ার ফিটের বন্ধ ঘরে ৩ মাস কাটানোর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেননি। পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, ফোন ছাড়া দীর্ঘ সময় বন্দি থাকা তাঁর পক্ষে সম্ভব নয়, তাই তিনি প্রস্তাব ফিরিয়েছেন। একইসঙ্গে কাজের ব্যস্ততার কারণে বিজেপি নেত্রী কেয়া ঘোষও বিগ বসের (Bigg Boss Bangla) অফারে সাড়া দিতে পারেননি।

আরও পড়ুন: মুক্তির আগেই হঠাৎ কপিরাইট বিতর্কে ‘গান্ধারী’!

‘দুর্গ জয় সহজ নয়’—দাদার এই এক লাইনের মূলমন্ত্রই স্পষ্ট করে দেয় যে, বিগ বসের (Bigg Boss Bangla) ঘর আসলে মানুষের মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং বিচক্ষণতার এক অগ্নিপরীক্ষা। কে বন্ধু, কে শত্রু, আর কে আসল রূপ আড়াল করে খেলছেন—সেই রূপকথা ও বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত বাংলা। সব কৌতূহল ও অনুমানের অবসান ঘটিয়ে ৩০ আগস্ট রাতে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই উন্মোচন করবেন চূড়ান্ত নামের তালিকা। আর ৩১ আগস্ট থেকে প্রতি সোম থেকে রবি রাত ৯:৩০-এ শুরু হবে জীবনের সবচেয়ে রোমাঞ্চকর মেগা যুদ্ধ!

Stay Connected
Must Read