Homeসফরযেতে হবে না বিদেশ, অচেনা ভারতেই পর্যটনের নতুন ঠিকানা!

যেতে হবে না বিদেশ, অচেনা ভারতেই পর্যটনের নতুন ঠিকানা!

গোয়ায় ইন্ডিয়া টুডে ট্যুরিজম সার্ভে অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এ উঠে এল দেশের পর্যটনের নতুন দিশা। এবার নজর শুধু জনপ্রিয় শহর বা সমুদ্রসৈকতে নয়, বরং অচেনা ভারতকে ঘিরে।

আরও পড়ুন – International Yoga Day 2026: ফিটনেস মন্ত্রে বুঁদ বি-টাউন

ওড়িশা তুলে ধরছে তার দীর্ঘ উপকূল, পাহাড়, জাতীয় উদ্যান ও বৌদ্ধ ঐতিহ্য। ৫৭৪ কিলোমিটার উপকূল, পাহাড়, জাতীয় উদ্যান ও বৌদ্ধ ঐতিহ্যকে সামনে আনছে রাজ্য। পুরী-কোণার্ক-ভুবনেশ্বরের বাইরে রত্নগিরি, উদয়গিরি ও ললিতগিরির মতো গন্তব্যকে সামনে আনা হচ্ছে।

ছত্তীসগঢ়ে নতুন আকর্ষণ বস্তার। জঙ্গল, জলপ্রপাত, জনজাতি সংস্কৃতি, গ্লাস ব্রিজ ও ইকো-ট্যুরিজম ঘিরে বাড়ছে পর্যটনের সম্ভাবনা। স্থানীয় যুবকদেরও যুক্ত করা হচ্ছে এই উদ্যোগে। কেরলে বনাঞ্চলভিত্তিক পর্যটনে জোর। বননির্ভর মানুষ ও প্রাক্তন শিকারিদের পর্যটনের সঙ্গে যুক্ত করে তৈরি হয়েছে প্রায় ৮০টি প্রকৃতিনির্ভর পর্যটন কেন্দ্র। অন্যদিকে মহারাষ্ট্রও মারাঠা দুর্গের গণ্ডি ছাড়িয়ে তুলে ধরছে নাসিকের জনজাতি জাদুঘর, গুহা ও বন্যপ্রাণ পর্যটনকে।

আরও পড়ুন – কোথায় বসছে আমির- গৌরীর বিয়ের আসর

বার্তা স্পষ্ট—পর্যটনের পরবর্তী বড় উত্থান আসতে পারে সেই সব জায়গা থেকে, যেগুলো এতদিন পর্যটকদের নজরের বাইরে ছিল। এবার অচেনা ভারতই হতে চলেছে ভ্রমণপিপাসুদের নতুন গন্তব্য।

Stay Connected
Must Read