Homeসুস্থ থাকুনApple Cider: অ্যাপল সাইডার ভিনিগার খেলেই কমবে ওজন! নাকি পুরোটাই ভুল ধারণা?

Apple Cider: অ্যাপল সাইডার ভিনিগার খেলেই কমবে ওজন! নাকি পুরোটাই ভুল ধারণা?

- Advertisement -spot_img

স্বাস্থ্য সচেতন মানুষের অনেকেরই দৈনন্দিন খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে অ্যাপল সাইডার ভিনিগার (Apple Cider)। রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ থেকে শুরু করে ত্বকের যত্ন—বিভিন্ন উপকারের আশায় এটি খান অনেকে। আবার ওজন কমানোর আশায় সকালে খালি পেটে অ্যাপল সাইডার ভিনিগার খাওয়ার প্রবণতাও রয়েছে। কিন্তু সত্যিই কি এই পানীয় মেদ ঝরাতে পারে?

পুষ্টিবিদদের মতে, ওজন কমানোর কোনও চটজলদি উপায় নেই। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ—সবকিছুরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু অ্যাপল সাইডার ভিনিগার (Apple Cider) খেলেই ওজন কমে যাবে, এমনটা মনে করার কারণ নেই।

আরও পড়ুন: পুরনো জিমেল আইডি নিয়ে লজ্জা? নতুন অ্যাকাউন্ট ছাড়াই বদলে ফেলুন এইভাবে!

দিল্লির চিকিৎসক অতুল এনসি পিটার্সের মতে, অ্যাপল সাইডার অ্যাপল সাইডার ভিনিগার (Apple Cider) ভিনিগার হজম প্রক্রিয়াকে কিছুটা ধীর করতে পারে। ফলে এটি খাওয়ার পর কিছুটা বেশি সময় পেট ভরা থাকার অনুভূতি হতে পারে। এর ফলে কারও কারও খাবারের পরিমাণ বা মোট ক্যালোরি গ্রহণ কিছুটা কমতে পারে। তবে সরাসরি মেদ গলিয়ে দেওয়ার ক্ষমতা অ্যাপল সাইডার ভিনিগার (Apple Cider) ভিনিগারের নেই।

অর্থাৎ, অ্যাপল সাইডার ভিনিগার (Apple Cider) ভিনিগারকে ওজন কমানোর মূল উপায় হিসেবে দেখলে ভুল হবে। বরং সামগ্রিক জীবনযাত্রায় স্বাস্থ্যকর পরিবর্তন আনাই ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ।

খালি পেটে খেলে সাবধান

অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে অ্যাপল সাইডার ভিনিগার (Apple Cider) ভিনিগার খান। কিন্তু এতে সবার উপকার নাও হতে পারে। বিশেষ করে যাঁদের অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে খালি পেটে এটি খেলে অস্বস্তি বা সমস্যা বাড়তে পারে।

আরও পড়ুন: মুখের ডগায় এসেও হারিয়ে যাচ্ছে পরিচিত শব্দ? ‘স্বাভাবিক’ ভেবে এড়িয়ে গেলে বিপদ

তাই শুধুমাত্র দ্রুত মেদ ঝরানোর আশায় নিয়মিত খালি পেটে অ্যাপল সাইডার ভিনিগার খাওয়ার অভ্যাস না করাই ভালো। খাবারদাবার, শরীরচর্চা ও দৈনন্দিন জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনার পাশাপাশি কোনও বিশেষ খাদ্য বা পানীয় নিয়মিত গ্রহণের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,614
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img