‘ব্রহ্মাস্ত্র ২’-এর সঙ্গে কি এবার জুড়তে চলেছে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) নাম? অমৃতা চরিত্রে তাঁকে দেখা যেতে পারে—এমন জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। কারণ, দীপিকাকে ছবিতে নেওয়া নিয়ে আলোচনা চললেও নির্মাতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

তাহলে বিষয়টা ঠিক কী? শোনা যাচ্ছে, পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং তাঁর মূল দল ‘ব্রহ্মাস্ত্র ২’-এর গুরুত্বপূর্ণ চরিত্র জন্য দীপিকাকে (Deepika Padukone) চাইছেন। ‘অ্যাস্ট্রাভার্স’ (Astraverse)-এর পরের অধ্যায়ে Amruta চরিত্রটিকে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে দেখা হবে। তাই এমন একজন অভিনেত্রীকে এই ভূমিকায় প্রয়োজন, যাঁর পর্দায় উপস্থিতি যথেষ্ট শক্তিশালী। সেই জায়গা থেকেই দীপিকার নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন – দাম কমাতে চিনি আমদানির পথে ভারত
তবে এখানেই রয়েছে আসল প্রশ্ন। দীপিকা (Deepika Padukone) কি সত্যিই ছবিতে থাকছেন? আপাতত উত্তরটা ‘হ্যাঁ’ বা ‘না’—কোনওটাই নয়। সূত্রের দাবি, তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে কথাবার্তা চলছে। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সময়সূচি এবং ছবির কাজের পরিকল্পনা কীভাবে মেলে, তার উপরও সিদ্ধান্ত নির্ভর করবে। তাই এখনই দীপিকার যোগদানের খবরকে চূড়ান্ত বলে ধরে নেওয়া হচ্ছে না।

দীপিকা (Deepika Padukone) যদি শেষ পর্যন্ত রাজি হন, তা হলে ছবির তারকা তালিকায় বড় চমকই হবে। কারণ ‘ব্রহ্মাস্ত্র ২’-এ এমনিতেই ফিরছেন রণবীর কপূর এবং আলিয়া ভাট। ২০২২ সালে ‘ব্রহ্মাস্ত্র ১’ মুক্তি পেয়েছিল। এবারও রণবীরকে আবার শিবার চরিত্রে দেখা যাবে। আলিয়াও ইশা চরিত্রে ফিরবেন। তার সঙ্গে দীপিকার সংযোজন হলে ছবির আকর্ষণ যে আরও বাড়বে, তা বলাই যায়।

আর রণবীরের সামনে থাকছে আরও বড় চ্যালেঞ্জ। জানা যাচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র ২’-এ তাঁকে দেব এবং শিবা—দুই চরিত্রেই দেখা যাবে। রণবীরের ‘রামায়ণ পার্ট ২’-এর কাজ ২০২৭ সালের জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা। এরপর অল্প সময়ের প্রস্তুতি নিয়ে এপ্রিল ২০২৭ থেকে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন – জল খেলেই Skin Glow? নাকি এটা শুধুই ধারণা!
অর্থাৎ, ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে এখন থেকেই একের পর এক প্রশ্ন তৈরি হচ্ছে। দেবের রহস্যের উত্তর কী হবে? অমৃতার চরিত্রে কে আসবেন? আর সত্যিই কি সেই চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)কে? এই মুহূর্তে সবচেয়ে বড় উত্তরটাই অবশ্য অমীমাংসিত। অয়ন মুখোপাধ্যায়ের পরিকল্পিত ‘অ্যাস্ট্রাভার্স’-এর শুরু হয়েছিল এই ছবির হাত ধরে । তবে শেষ কথা বলবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা।
