এক সময় গরমের ছুটির অপেক্ষায় দিন গুনত মধ্যবিত্ত ভারতীয় পরিবার। গরমের ছুটি পড়লেই পরিবার নিয়ে অনেকদিনের জন্য ঘুরতে বেড়ানো হবে ,এটা ছিলো বাধাধরা। ট্রেনের টিকিট কাটা, ব্যাগ গোছানো, পাহাড় বা সমুদ্রে হারিয়ে যাওয়া, আনন্দ করা — সেই লম্বা ছুটির আলাদা উন্মাদনা ছিল। কিন্তু সময় বদলেছে, বদলেছে ভ্রমণের ধরনও (Travel trend)।
বর্তমান Gen Z travel trends দেখাচ্ছে, তরুণ প্রজন্মের কাছে এখন ভ্রমণ মানেই বড় ছুটির অপেক্ষা নয়, বরং ছোট ছোট সফরে নতুন অভিজ্ঞতা খোঁজা। ক্লান্ত লাগছে? চল ঘুরে আসি। একঘেয়ে লাগছে ? ব্যাগ গুছিয়ে ফেলি। নতুন কোনও খাবারের ভিডিও দেখেছেন? সেই স্বাদ খুঁজতেই বেরিয়ে পড়া। জেন জি-দের ভ্রমণ ভাবনা এখন অনেকটাই এমন।

আরও পড়ুন – মাস্ট-ওয়াচ স্পাইডার-ম্যান! কেমন হলো পিটার-পার্কারের এই নতুন অধ্যায়?
Airbnb ও YouGov-এর ২০২৬ সালের সমীক্ষা বলছে, ৭০ শতাংশ জেন জি তরুণ-তরুণী একটি লম্বা ছুটির বদলে বছরে দু তিনটি ছোট সফরকেই বেশি পছন্দ করেন।
গন্তব্যের চেয়ে সফরের কারণই এখন বেশি গুরুত্বপূর্ণ। স্ট্রেস কমানো, একটু শান্তিতে সময় কাটানো বা দৈনন্দিন একঘেয়েমি থেকে বেরিয়ে আসাই ভ্রমণের বড় উদ্দেশ্য। এই প্রবণতার নাম দিয়েছে Airbnb—‘হোয়াই-কেশন’।বিশেষজ্ঞদের মতে, এই Gen Z travel trends শুধু ভ্রমণের ধরন নয়, বরং তরুণদের জীবনযাপনের নতুন ভাবনাকেও তুলে ধরছে।
ভাইরাল পর্যটনকেন্দ্র বা ‘মাস্ট ভিজিট’ তালিকার পেছনে ছোটার প্রবণতাও কমছে। ৯০ শতাংশ তরুণ বরং খুঁজছেন কম পরিচিত, নতুন গন্তব্য। ৯৫ শতাংশ চান তাঁদের সফর হোক আরও ব্যক্তিগত, স্বাধীন ।আর ৬৪ শতাংশ ইচ্ছে করেই পরিকল্পনার কিছু অংশ ফাঁকা রাখেন, যাতে পথে নতুন কিছু আবিষ্কার করা যায়।
শুধু তাই নয়, প্রতি তিনজনের মধ্যে দু’জন এমন সফরও করেন যেখানে কোনও দর্শনীয় স্থান দেখার তাড়া নেই—আছে শুধু বিশ্রাম আর নিজের মতো করে সময় কাটানোর ইচ্ছে।
স্থানীয় জীবনের প্রতি আগ্রহও বেড়েছে। পর্যটনকেন্দ্র নয়, বরং স্থানীয় বাজার, মুদি দোকান, পাড়ার রাস্তা বা সাধারণ মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখতেই বেশি পছন্দ করছেন তাঁরা। সমীক্ষা বলছে, ৮১ শতাংশ জেন জি ভ্রমণকারী এই ধরনের অভিজ্ঞতাকেই গুরুত্ব দেন। বিশেষজ্ঞদের মতে, Gen Z দের এই travel trends আগামী দিনে পর্যটন শিল্পের নতুন দিশা তৈরি করতে পারে।
আরও পড়ুন – কালো নন, সাদা রূপে পূজিত হন মা কালী! হুগলির এই মন্দিরের রহস্য জানেন?
সব মিলিয়ে, জেন জি-দের কাছে ভ্রমণ এখন আর শুধু গন্তব্যে পৌঁছনোর বিষয় নয়; বরং মনের চাহিদা মেটানো, নতুন অভিজ্ঞতা খোঁজা এবং জীবনের ব্যস্ততার মাঝখানে ছোট ছোট বিরতি নেওয়ার এক নতুন সংস্কৃতি।



