বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল (Kajol) আজও দর্শকদের কাছে সমান প্রিয়। ‘বাজিগর’(Baazigar), ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai), ‘কভি খুশি কভি গম’-এর মতো একাধিক সুপারহিট ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের জায়গা পাকা করেছেন। বর্তমানে নিয়মিত বড় পর্দায় দেখা না গেলেও, বাছাই করা সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। ৫২ বছর বয়সেও তাঁর প্রাণচঞ্চল উপস্থিতি ও স্বাভাবিক সৌন্দর্য আজও অনুরাগীদের মুগ্ধ করে।
আরও পড়ুন- Smartphone: বছরের সেরা ডিসকাউন্ট! একধাক্কায় দাম কমল Samsung Galaxy S26 Ultra-এর
কাজলের (Kajol) মতে, সুস্থ ও সুন্দর থাকার মূল চাবিকাঠি লুকিয়ে রয়েছে নিয়মিত জীবনযাপনে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খাওয়াদাওয়ার ক্ষেত্রে তিনি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। কী খাবেন, কখন খাবেন এবং কতটা খাবেন— সবই আগে থেকে পরিকল্পনা করে চলেন। প্রিয় খাবার থাকলেও নিয়ম ভাঙার অভ্যাস তাঁর নেই। সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি শরীরচর্চাও তাঁর দৈনন্দিন রুটিনের গুরুত্বপূর্ণ অংশ।
ত্বকের যত্নেও কাজলের (Kajol) দর্শন বেশ সহজ। অতিরিক্ত প্রসাধনী ব্যবহার নয়, বরং পরিষ্কার-পরিচ্ছন্ন ত্বক ও পর্যাপ্ত আর্দ্রতার উপরই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। দিনে অন্তত দু’বার মুখ পরিষ্কার করেন এবং কাজের প্রয়োজনে যত ভারী মেকআপই থাকুক না কেন, ঘুমানোর আগে তা সম্পূর্ণ তুলে ফেলতে কখনও ভুল করেন না। এরপর নিয়ম করে ময়েশ্চারাইজার ব্যবহার করেন, যাতে ত্বক আর্দ্র থাকে। পাশাপাশি পর্যাপ্ত জলপানও তাঁর দৈনন্দিন অভ্যাসের অন্যতম অংশ।
পুষ্টিবিদদের মতে, কাজলের (Kajol) এই জীবনযাপনের অভ্যাস বৈজ্ঞানিকভাবেও যথেষ্ট কার্যকর। শরীরের প্রয়োজন অনুযায়ী সুষম খাদ্য গ্রহণ, পরিমিত খাওয়া, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত জলপান এবং ত্বকের সঠিক পরিচর্যা— এই সবকিছুই দীর্ঘদিন সুস্থ ও সতেজ থাকতে সাহায্য করে।
আরও পড়ুন- Musafir Cafe : আসছে ‘মুসাফির ক্যাফে’ সিজন ২, প্রকাশ্যে প্রোমো
অভিনেত্রীর (Kajol) ফিটনেস ও সৌন্দর্যের রহস্য তাই কোনও জটিল নিয়মে নয়, বরং প্রতিদিনের স্বাস্থ্যকর অভ্যাস, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এবং নিজের শরীরের প্রতি সচেতন যত্নেই লুকিয়ে রয়েছে।



