সোম (Monday) থেকে শনি—টানা কর্মব্যস্ততার পর সপ্তাহান্তে একটু বিশ্রাম নিতে চান প্রায় সকলেই। আবার সেই সময়েই মনে হয়, সারা সপ্তাহে জমে থাকা কাজগুলিও শেষ করে ফেলতে হবে। ফলে শেষ পর্যন্ত বিশ্রামও ঠিকমতো হয় না, কাজও পুরোপুরি শেষ করা যায় না। উল্টে মানসিক ক্লান্তি, উদ্বেগ এবং বিরক্তি আরও বেড়ে যায়। তার পর সোমবার ফের কর্মক্ষেত্রে ফিরতে গিয়ে কাজের প্রতি অনীহাও (Monday Stress) তৈরি হতে পারে।এই পরিস্থিতি থেকে বেরোতে সপ্তাহান্তের উপর পুরোপুরি নির্ভর না করে সারা সপ্তাহের জীবনযাপনে কয়েকটি ছোট পরিবর্তন আনা জরুরি।

আরও পড়ুন – মিলবে না ভিক্ষুকের হিসেব! জনগণনায় বাদ পড়ল বিশেষ বিভাগ
১. শুধু সপ্তাহান্তে পুষ্টিকর খাবার নয়
কর্মব্যস্ত দিনে (Monday to saturday) খাওয়ার দিকে নজর দেওয়ার সময় পান না অনেকেই। কখনও বেশি কার্বোহাইড্রেট, কখনও ফাস্ট ফুড—যা পাওয়া যায়, তাই খেয়ে নেন। সপ্তাহের শেষে গিয়ে দু’দিন পুষ্টিকর খাবার খেয়ে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করেন। কিন্তু এ ভাবে দীর্ঘমেয়াদে শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা সম্ভব নয়।

কী করবেন?
প্রতিদিনের (Monday to saturday)খাবারে ভারসাম্য রাখার চেষ্টা করুন। পর্যাপ্ত জল পান করুন। জাঙ্ক ফুড এবং অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাস কমান। সপ্তাহে এক দিন পছন্দের খাবার খেতে পারেন, তবে সেটিকে নিয়মিত অভ্যাসে পরিণত না করাই ভাল।
২. শুধু রবিবার শরীরচর্চা যথেষ্ট নয়
সারা সপ্তাহ (Monday to saturday) ডেস্কে বসে কাজ করার পর রবিবার কয়েক ঘণ্টা শরীরচর্চা করলেই সেই নিষ্ক্রিয়তা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব নয়। নিয়মিত শরীর নাড়াচাড়া করলে শরীর সক্রিয় থাকার পাশাপাশি মানসিক সুস্থতাও বজায় থাকে।
কী করবেন?
কাজের ফাঁকে অল্প সময়ের জন্য উঠে হাঁটুন। নিয়মিত স্ট্রেচিং করুন। সম্ভব হলে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। খাবারের পর কয়েক মিনিট হাঁটার অভ্যাসও করতে পারেন। শরীরচর্চার জন্য প্রতিদিন দীর্ঘ সময় আলাদা করে বের করার প্রয়োজন নেই—নিয়মিত অল্প অল্প নড়াচড়াও উপকারী।

৩. সপ্তাহান্তে বেশি ঘুমিয়ে ঘাটতি মেটানোর চেষ্টা নয়
সপ্তাহের (Monday to saturday) ব্যস্ততার মধ্যে ঘুম কম হওয়ার পর সপ্তাহান্তে কয়েক ঘণ্টা বেশি ঘুমানো স্বস্তিদায়ক মনে হতে পারে। কিন্তু নিয়মিত পর্যাপ্ত ঘুম না হলে শুধু সপ্তাহান্তে বেশি ঘুমিয়ে সেই ঘাটতি পুরোপুরি পূরণ করা যায় না। বরং অনিয়মিত ঘুমের অভ্যাস ক্লান্তি আরও বাড়াতে পারে।
কী করবেন?
রাতে ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইলে স্ক্রল করার অভ্যাস কমান। ঘুমের আগে বই পড়তে পারেন বা ধীর গতির গান শুনতে পারেন। শোওয়ার আগে কাজের ব্যস্ততা থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে এনে শরীর ও মনকে বিশ্রামের জন্য প্রস্তুত করুন।

৪. সারা সপ্তাহ নিজের জন্যও সময় রাখুন
সপ্তাহের প্রতিটি (Monday to saturday) দিন যদি শুধু কাজ আর দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তা হলে মানসিক ক্লান্তি বাড়তে বাধ্য। তাই ছোট ছোট আনন্দের মুহূর্ত তৈরি করাও জরুরি।
কী করবেন?
সপ্তাহ জুড়ে নিজের জন্য ছোট লক্ষ্য ঠিক করুন। কর্মক্ষেত্রে কোনও সাফল্য এলে নিজের পছন্দের খাবার খেতে পারেন। কোনও উপলক্ষ ছাড়াই নিজের জন্য ছোট উপহার কিনতে পারেন। কাজের পাশাপাশি এমন কিছু করুন, যা আপনাকে আনন্দ দেয়।

আরও পড়ুন – মুক্তির আগেই হঠাৎ কপিরাইট বিতর্কে ‘গান্ধারী’!
আসলে সপ্তাহান্তকে সমস্ত ক্লান্তি দূর করার একমাত্র সময় হিসেবে দেখলে চাপ আরও বাড়ে। তার বদলে সারা সপ্তাহ ঘুম, খাবার, শরীরচর্চা এবং মানসিক বিশ্রামের দিকে নজর দিলে সপ্তাহান্তে জমে থাকা কাজ শেষ করার তাড়াও কমবে। মানসিক চাপ, উদ্বেগ ও বিরক্তি নিয়ন্ত্রণে থাকলে সোমবার কর্মক্ষেত্রে ফেরাটাও অনেকটাই সহজ ও স্বস্তিদায়ক হয়ে উঠতে পারে।
