HomeবিনোদনKuku Kohli death: প্রয়াত পরিচালক কুকু কোহলি

Kuku Kohli death: প্রয়াত পরিচালক কুকু কোহলি

বলিউডে নেমে এল শোকের ছায়া। প্রয়াত পরিচালক কুকু কোহলি(Kuku Kohli)। বয়স হয়েছিল ৭৭ বছর। ‘ফুল অউর কাঁটে’-র মতো জনপ্রিয় ছবি পরিচালনা করে বলিউডে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন তিনি। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান পরিচালক। বুধবার সকাল ১১টায় ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

Kuku Kohli death

আরও পড়ুন – ঝগড়া হতেই পারে, কিন্তু সম্পর্ক ভাঙবে না! গৌরগোপাল দাসের এই মন্ত্র জানলে বদলাবে

কুকু কোহলির (Kuku Kohli) নাম বলিউডে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে অজয় দেবগনের প্রথম ছবির পরিচালক হিসেবে। ১৯৯১ সালে মুক্তি পায় ‘ফুল অউর কাঁটে’। ছবিটি মুক্তির পরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং বক্স অফিসে সাফল্য পায়। এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেন অজয় দেবগন। ছবির শুরুতেই জোড়া বাইকের উপর দাঁড়িয়ে অজয়ের সেই স্টান্ট আজও হিন্দি সিনেমার অন্যতম চর্চিত দৃশ্য। কুকুর পরিচালিত প্রথম ছবিই পরবর্তীকালে তাঁর কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য কাজ হয়ে ওঠে।

এরপর অজয় দেবগনের সঙ্গে ‘সুহাগ’ ছবিতেও কাজ করেন কুকু কোহলি। যদিও ছবিটি ‘ফুল অউর কাঁটে’-র মতো সাফল্য পায়নি। তবে ‘হকিকত’, ‘আনাড়ি নং ১’, ‘কোহরাম’-এর মতো ছবির মাধ্যমে পরিচালনার দক্ষতার প্রমাণ দেন তিনি। ‘ইয়ে দিল আশিকানা’ও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘উও তেরা নাম থা’ ছিল তাঁর পরিচালিত শেষ ছবি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হন কুকু কোহলি (Kuku Kohli)। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছিল। কিন্তু চিকিৎসার পরও তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন বর্ষীয়ান পরিচালক।

বুধবার সকালে মুম্বইয়ের ‘গ্রিন একরস’ আবাসনে কুকু কোহলিকে (Kuku Kohli) শেষ শ্রদ্ধা জানাবেন তাঁর পরিবার, বন্ধু ও ইন্ডাস্ট্রির সহকর্মীরা। এরপর সকাল ১১টায় ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন – কেজিএফের রেকর্ড কি ভাঙবে ‘টক্সিক’?

কুকু কোহলি (Kuku Kohli) রেখে গেলেন স্ত্রী অরুণা ইরানিকে। এছাড়াও প্রথম পক্ষের স্ত্রী রিতা কোহলির দুই সন্তান পূজা ও করিশ্মা রয়েছেন তাঁর পরিবারে। তাঁর প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

Stay Connected
Must Read