HomeবিনোদনRamayan : রাহার জন্মদিনেই চমক, ৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’!

Ramayan : রাহার জন্মদিনেই চমক, ৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’!

- Advertisement -spot_img

ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত মেগাবাজেট ছবি ‘রামায়ণ’ (Ramayana)। প্রায় চার হাজার কোটি টাকার এই মহাকাব্যিক ছবির প্রথম ঝলক প্রকাশের পর দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। যদিও ছবির নির্মাণ, গবেষণা এবং উপস্থাপনা নিয়ে সমালোচনাও কম হয়নি, তবু ভারতীয় সিনেমার অন্যতম বৃহত্তম প্রযোজনা হিসেবে ‘রামায়ণ’ (Ramayana)– কে ঘিরে প্রত্যাশা তুঙ্গে।

আরও পড়ুন: মাস্ট-ওয়াচ স্পাইডার-ম্যান! কেমন হলো পিটার-পার্কারের এই নতুন অধ্যায়?

এর আগে নির্মাতারা জানিয়েছিলেন, ছবিটি দুই পর্বে (Ramayana) মুক্তি পাবে এবং দুই ক্ষেত্রেই লক্ষ্য থাকবে দিওয়ালির বক্স অফিস। তবে এবার প্রকাশ্যে এল আরও একটি বিশেষ তথ্য। ২০২৬ সালের ৬ নভেম্বর, অর্থাৎ রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুরের জন্মদিনেইমুক্তি পাবে ‘রামায়ণ’- (Ramayana) এর প্রথম পর্ব।

রাহার জন্ম ২০২২ সালের নভেম্বরে। আগামী বছর চার বছরে পা দেবে সে। ঠিক সেই দিনেই ভগবান রামের চরিত্রে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে রণবীর কাপুরকে। দিওয়ালির উৎসবের আবহে মুক্তি পেলেও মেয়ের জন্মদিনে ছবি মুক্তির (Ramayana) সিদ্ধান্তকে অনেকেই রাহার জন্য অভিনেতার সবচেয়ে বড় উপহার বলেই মনে করছেন। বুধবার সোনি পিকচার্স তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, নীতেশ তিওয়ারিপরিচালিত এই ছবিতে রণবীর কাপুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী এবং যশ। ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দিওয়ালিতে।

আরও পড়ুন: বাস্তবের রূপকথা! রবির অনবদ্য বলিউড যাত্রা ও সরগুনের নিঃস্বার্থ প্রেম

শুধু ছবির মুক্তিই (Ramayana) নয়, ‘রামায়ণ’- (Ramayana) এর সঙ্গে ব্যক্তিগতভাবেও জড়িয়ে রয়েছে ছোট্ট রাহা। সম্প্রতি ছবির প্রথম ঝলক প্রকাশের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রণবীর জানিয়েছিলেন, শুটিং শেষে বাড়ি ফিরে তিনি নিয়মিত মেয়েকে রামায়ণের গল্প শোনাতেন।

অভিনেতার কথায়, “বাবা হওয়ার পর ‘রামায়ণ’- (Ramayana)এ অভিনয়ের সুযোগ পাওয়া আমার কাছে আশীর্বাদের মতো। একদিকে ভগবান রামের চরিত্রে অভিনয় করছি, অন্যদিকে বাড়ি ফিরে মেয়েকে সেই গল্পই শোনাচ্ছি। রাহা প্রতিদিন জানতে চায়, আজ আমি হনুমানের সঙ্গে শুট করেছি, না সীতার সঙ্গে। ওর কৌতূহল আর আগ্রহ আমাকে ভীষণ আনন্দ দেয়।”

আরও পড়ুন : Lymphoma Cancer : শরীরে নীরবে বেড়ে উঠছে লিম্ফোমা ক্যান্সার! বুঝবেন কী করে?

রণবীর আরও বলেন, ছোট্ট রাহার আগ্রহই প্রমাণ করে, রামায়ণের গল্প ভারতীয় সংস্কৃতির গভীরে প্রোথিত। তাঁর আশা, এই মহাকাব্যের গল্প শুধু ভারতেই নয়, বিশ্বের দর্শকদের কাছেও সমানভাবে পৌঁছে যাবে।

চার হাজার কোটির এই মেগা প্রজেক্টকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। এখন অপেক্ষা ২০২৬ সালের ৬ নভেম্বরের, যখন বড় পর্দায় ‘রাম’ রূপে প্রথমবার দেখা যাবে রণবীর কাপুরকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
f
2,614
Facebook Followers
Follow
Must Read
Related News
spot_img