HomeবিনোদনSonam Kapoor : ওড়নাতেই ৩০০ বছরের ইতিহাস! সাজ দেখে মুগ্ধ ফ্যাশন দুনিয়া!

Sonam Kapoor : ওড়নাতেই ৩০০ বছরের ইতিহাস! সাজ দেখে মুগ্ধ ফ্যাশন দুনিয়া!

ফ্যাশনের দুনিয়ায় পুরনো বলে কিছু নেই। সাম্প্রতিক এক গহনার ব্র্যান্ডের অনুষ্ঠানে সোনম কাপুরের (Sonam Kapoor) সাজ যেন সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল। সময়ের সঙ্গে পোশাকের ধরন বদলায়, কিন্তু ঐতিহ্যের নানা উপাদান ঘুরেফিরে নতুন রূপে হাজির হয় আধুনিক ফ্যাশনে। এদিন তাঁর লুকের সবচেয়ে বড় আকর্ষণ ছিল পোশাক এবং বিশেষ করে তার সঙ্গে থাকা পিচওয়াই কাজের ওড়না।

আরও পড়ুন – Dhamaal 1.50 Crore Fraud: একই ছবির স্বত্ব দু’বার বিক্রি? বলিউডে সুপারহিট ‘ধামাল’ নিয়ে বিশাল আর্থিক জালিয়াতি!

সম্পূর্ণ কালো একটি আনারকলি বেছে নিয়েছিলেন সোনম (Sonam Kapoor)। হাঁটুর অনেক নীচ পর্যন্ত নেমে যাওয়া পোশাকটির সঙ্গে ছিল পিচওয়াই মোটিফে সাজানো একটি ওড়না। কালো ও সোনালি রঙের মেলবন্ধনে তৈরি সেই ওড়নাই মুহূর্তে নজর কেড়ে নেয় ফ্যাশনপ্রেমীদের। সোনমের (Sonam Kapoor) স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন রিয়া কাপুর ও মনীষা মেলওয়ানি। তাঁরা ওড়নাটিকে সাধারণ ভাবে এক কাঁধে না রেখে সোনমের শরীরের বড় অংশ জুড়ে এমন ভাবে সাজিয়েছিলেন, যাতে সেটিই হয়ে ওঠে পুরো লুকের কেন্দ্রবিন্দু। ফলে পোশাকের সৌন্দর্যের পাশাপাশি সামনে চলে আসে ভারতের এক প্রাচীন শিল্পধারা—পিচওয়াই। তবে পিচওয়াই কোনও সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ড নয়। প্রায় ৩০০ বছরের পুরনো এই শিল্পধারার শিকড় রয়েছে রাজস্থানে। এই শিল্পে ফুল, ময়ূর, পদ্ম, গরু, ঘাঘরা পরা নারী, বৃন্দাবনের নানা দৃশ্য এবং কৃষ্ণের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়।

আরও পড়ুন – Sugar Import in India: দাম কমাতে চিনি আমদানির পথে ভারত

‘পিচওয়াই’ শব্দের অর্থ হল ‘পিছনে ঝোলানো’। ঐতিহ্যগত ভাবে কাপড়ের উপর আঁকা এই ধরনের ধর্মীয় চিত্র মন্দিরের গর্ভগৃহে দেবতার মূর্তির পিছনে ঝোলানো হত। রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরকে কেন্দ্র করেই পিচওয়াই শিল্পের বিশেষ বিকাশ ঘটে। শ্রীনাথজি হলেন কৃষ্ণের বালক রূপ, যাঁকে সাধারণত এক হাত উঁচু করে গোবর্ধন পর্বত ধারণ করতে দেখা যায়। ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই শিল্পের বিবর্তনের গল্পও। কথিত আছে, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় বৃন্দাবন থেকে শ্রীনাথজির মূর্তি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে মেওয়াড়ের শাসক রানা রাজ সিংহের আশ্রয়ে নাথদ্বারায় মূর্তিটির স্থায়ী প্রতিষ্ঠা হয়। মন্দিরকে কেন্দ্র করে ধীরে ধীরে শিল্পী ও কারিগরদের বসতি গড়ে ওঠে এবং সেখান থেকেই পিচওয়াই একটি স্বতন্ত্র শিল্পরূপ হিসেবে পরিচিতি পায়।শ্রীনাথজির দৈনন্দিন উপাসনা এবং বিভিন্ন উৎসবের সঙ্গেও এই শিল্পের গভীর সম্পর্ক রয়েছে। ঋতু পরিবর্তনের সঙ্গে বদলে যায় পিচওয়াইয়ের নকশা। গ্রীষ্ম, বর্ষা কিংবা বিভিন্ন ধর্মীয় উৎসবের জন্য তৈরি হত আলাদা আলাদা পিচওয়াই। গোবর্ধন পূজা, রাসপূর্ণিমা, দোল বা জন্মাষ্টমীর মতো বিশেষ দিনগুলিতে চিত্রের মাধ্যমে তুলে ধরা হত উৎসবের আবহ।

আরও পড়ুন – Honey Lemon Water for Weight Loss: মধু-লেবুর জলেই ঝরবে ওজন? নাকি এটা শুধুই Myth?

ঐতিহ্যবাহী পিচওয়াই তৈরি করা অত্যন্ত সময়সাপেক্ষ কাজ। তবে সোনমের (Sonam Kapoor) ওড়নায় সরাসরি আঁকা ছবি ব্যবহার করা হয়নি। তসর জর্জেটের উপর রেশমের সুতোর কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছিল পিচওয়াইয়ের নানা মোটিফ। গোটা ওড়না জুড়ে ছিল ছোট ছোট নকশার সমাহার।

আরও পড়ুন – SBI withdrawal charges : SBI-এর নতুন নিয়মে ৪ বার লেনদেন করলেই অতিরিক্ত চার্জ

উজ্জ্বল সোনালি কাজের সঙ্গে কালো পোশাকের বৈপরীত্য সোনমের (Sonam Kapoor) সাজে এনে দিয়েছিল এক অন্য মাত্রা। আধুনিক ফ্যাশনের সঙ্গে প্রাচীন ভারতীয় শিল্পের এই মেলবন্ধনই ফের মনে করিয়ে দিল—ঐতিহ্য কখনও পুরনো হয় না, শুধু সময়ের সঙ্গে তার প্রকাশভঙ্গি বদলে যায়।

Stay Connected
Must Read